শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভালো কিছু হলেও কাঁদি, খারাপ কিছু হলেও কাঁদি: ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৪, ১৪:২২

মঙ্গলবার জন্মদিন ছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। ৪১-এ পা দিলেন ভিকি ঘরনি। এবারের জন্মদিনটা নাকি বেঙ্গালুরুর এক মঠে কাটিয়েছেন তিনি। স্বামী ভিকি কৌশল স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তের একগুচ্ছ কোলাজের ছবিও দিয়েছেন সামাজিক মাধ্যমে।

ক্যাটরিনার জন্মদিনকে কেন্দ্র করে চমকপ্রদ এক তথ্য সামনে এসেছে। সাধারণত মানুষ জন্মদিনে কেক কাটেন, কিন্তু ক্যাটরিনা প্রতি জন্মদিনে নাকি হাপুস নয়নে কাঁদেন! জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে খুব ছোট বয়সে মুম্বাইয়ে থিতু হন অভিনেত্রী। কিন্তু তাঁর পরিবার ছিল লন্ডনে। শুরুর দিনগুলোতে পরিবার ছাড়া জন্মদিনটা কাটাতে হতো। সেই কারণে প্রতি জন্মদিনে কান্নাকাটি করতেন তিনি।

ফারহান আখতারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ কাঁদুনে। কথায় কথায় কান্নাকাটি করি। আমার জীবনে ভালো কিছু হলেও কাঁদি, খারাপ কিছু হলেও কাঁদি। আবার কোনো কিছু কেন হচ্ছে না, তার জন্যও কাঁদি।’

যদিও এই বছরের শুরু থেকেই গুঞ্জন, মা হতে চলেছেন অভিনেত্রী। লন্ডনে পরিবারের সঙ্গে দীর্ঘ সময়ও কাটিয়ে এসেছেন ক্যাটরিনা।

তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা। অনন্ত আম্বানির বিয়েতে নায়িকার উপস্থিতি দেখে গুঞ্জন আরও তীব্র হয়েছে। অভিনেত্রীকে দেখে অনেকে ভেবেই বসে আছেন, মা হচ্ছেন তিনি।

তবে সেই গুঞ্জনে পানি ঢেলেছেন ক্যাটের স্বামী ভিকি কৌশল। তিনি জানিয়েছেন, এমন কোনো খবর নেই। বর্তমানে ‘ব্যাড নিউজ’-এর প্রচার নিয়ে ব্যস্ত অভিনেতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর