শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রক্ত পাতলা করার একটি ওষুধ কোবরার বিষের বিরুদ্ধে কার্যকর, বলছেন বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৪, ১৪:০৫

মানুষের শরীরে রক্ত পাতলা করার কাজে ব্যবহৃত কম দামি একটি ওষুধ কোবরার বিষের বিরুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, কোস্টারিকা ও যুক্তরাজ্যের একটি বিজ্ঞানী দল এমন দাবি করেছে।

ইতিমধ্যে হেপারিন নামের ওষুধটি ইঁদুরের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে। পরে মানুষের ওপর এর পরীক্ষা চালানো হবে।

আফ্রিকা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় বছরে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। দরিদ্র গ্রামীণ এলাকাগুলোয় এ ধরনের প্রাণহানি বেশি ঘটে। এ ছাড়া সাপের কামড়ের কারণে বছরে চার লাখের বেশি মানুষের নারকোসিস নামের একধরনের সমস্যা দেখা দেয়। এতে যে জায়গায় সাপ কামড় দেয়, সেখানকার চারপাশের টিস্যু বা কলা মরে যায় এবং কালো হয়ে যায়।

ভারত ও আফ্রিকার কিছু অংশে যতগুলো সাপের কামড়ের ঘটনা ঘটে, তার বেশির ভাগই কোবরার কামড়। বিজ্ঞানীরা বলছেন, হেপারিন ওষুধটি কিছু স্পিটিং কোবরার বিষ থেকে নেক্রোসিস হওয়া ঠেকাতে পারে।

যদিও ওষুধটি সব রকমের সাপের বিষের বিরুদ্ধে কার্যকর নয়; তবে বিজ্ঞানীরা বলছেন, এ ওষুধ প্রচলিত অ্যান্টিভেনম থেকে তুলনামূলক সস্তা ও নমনীয়। প্রচলিত অ্যান্টিভেনমগুলোর বেশির ভাগই নির্দিষ্ট একটি প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে কার্যকর এবং এগুলো নেক্রোসিস প্রতিরোধ করতে পারে না।

 

‘বৈশ্বিক লড়াই’

জ্যেষ্ঠ গবেষক এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেগ নিলি বলেন, ‘কোবরার কামড়ে নেক্রোসিস–জনিত ভয়ংকর যে আঘাতগুলো হয়ে থাকে, তা ব্যাপকভাবে কমাবে আমাদের এ আবিষ্কার। এ ওষুধ প্রয়োগের মধ্য দিয়ে বিষের তীব্রতাও কমে যেতে পারে। আর এতে প্রাণহানির হার কমবে।’

গবেষক ও সিডনি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী টিয়ান ডু একে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

টিয়ান ডু বলেন, ‘হেপারিন সস্তা, সহজলভ্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত একটি জরুরি ওষুধ।’

টিয়ান ডু মনে করেন, মানুষের শরীরে পরীক্ষা চালানোর পর সাফল্য পেলে ওষুধটি দ্রুতই কোবরার কামড়ের চিকিৎসার ক্ষেত্রে সস্তা, নিরাপদ ও কার্যকর ওষুধ হয়ে উঠতে পারে।

লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন সেন্টার ফর স্নেকবাইট রিসার্চ অ্যান্ড ইন্টারভেনশনসের প্রধান নিকোলাস কেসওয়েলও ওই বিজ্ঞানী দলে ছিলেন। তিনি বলেন, ‘সাপের কামড়জনিত সমস্যাটি ক্রান্তীয় অঞ্চলের অবহেলিত প্রাণঘাতী রোগের তালিকাতেই থেকে গেল। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর গ্রামীণ এলাকার মানুষেরাই এর সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে।’

নিকোলাস কেসওয়েল আরও বলেন, বিদ্যমান অ্যান্টিভেনমগুলো সাপের কামড়ের স্থানের আশপাশে যে যন্ত্রণাদায়ক ফোলা, ফোসকা কিংবা টিস্যু নারকোসিস হয়, তা ঠেকাতে খুব একটা কার্যকর নয়। এতে মানুষের অঙ্গের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এমনকি তা মানুষকে দীর্ঘ মেয়াদে শারীরিকভাবে অক্ষম করে দিতে পারে।

এ ক্ষেত্রে নিজেদের এ আবিষ্কারের ব্যাপারে আশাবাদী কেসওয়েল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর