শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সাবেক সেনাপ্রধান আজিজের ‘দুর্নীতির’ অনুসন্ধান চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১৩:২৩

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় প্রকাশ পাওয়া দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাংবাদিক সোহেল রানার পক্ষে আইনজীবী জামিউল হক ফয়সাল এ রিট করেন। এতে দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

এর আগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় প্রকাশ পাওয়া দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেন আরেক আইনজীবী। সুপ্রিমকোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আবেদনটি জমা দেন।

গত ২০ মে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়। এই নিষেধাজ্ঞার ফলে তারা সাধারণভাবে ‘যুক্তরাষ্ট্রের প্রবেশের অযোগ্য’ বিবেচিত হবেন।

দুর্নীতি ও স্বজনপ্রীতির ওই অভিযোগ ‘অসত্য’ বলে পরদিন দাবি করেন আজিজ আহমেদ। সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তরক্ষী বাহিনীর প্রধান হিসেবে বা সেনাপ্রধান হিসেবে তিনি কোনো দুর্নীতি করেছেন– এমন অভিযোগ প্রমাণ করতে পারলে‘যে কোনো পরিণতি’ তিনি মেনে নেবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর