শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিচিত্র

নিউজিল্যান্ডের সৈকতে পৃথিবীর বিরলতম তিমি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১০:৩৮

নিউজিল্যান্ডের ওটাগো প্রদেশের সৈকতে একটি অতি বিরল কোদাল–দাঁতের তিমির মৃতদেহ ভেসে এসেছে। বিশ্বের সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী তিমির এই প্রজাতি সম্পর্কে মানুষের হাতে খুব সামান্যই তথ্য আছে।

এখন পর্যন্ত কোদাল–দাঁতের কোনো তিমি জীবিত অবস্থায় পাওয়া যায়নি। গত ৪ জুলাই ওটাগো প্রদেশের একটি নদীর মোহনার কাছে সৈকতে যে কোদাল–দাঁতের তিমির মৃতদেহটি ভেসে এসেছে, সেটি ৫ মিটার লম্বা।

নিউজিল্যান্ডের ডিপার্টমেন্ট অব কনজারভেশন ও দ্য ন্যাশনাল মিউজিয়াম ‘টে পাপা’র সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণিবিশেষজ্ঞরা এটিকে পুরুষ কোদাল–দাঁতের তিমি বলেছেন।

আরও তথ্য জানতে তিমিটির ডিএনএ পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন প্রাণিবিজ্ঞানীরা।

ডিপার্টমেন্ট অব কনজারভেশনের কর্মকর্তা গ্যাবি ডেভিস গত সোমবার এক বিবৃতিতে বলেছেন, ‘আধুনিক সময়ে বৃহৎ স্তন্যপায়ী প্রাণীদের যেসব প্রজাতি সম্পর্কে মানুষের হাতে সামান্য তথ্য আছে, তার একটি কোদাল–দাঁতের তিমি। এতে বলা হয়, ১৮ শতক থেকে এখন পর্যন্ত সারা বিশ্বে কোদাল–দাঁতের মাত্র ছয়টি তিমির মৃতদেহ বা দেহাবশেষ পাওয়া গেছে। সবই সৈকতে ভেসে আসা। এগুলোর একটি বাদে বাকি সবই নিউজিল্যান্ডে পাওয়া গেছে।’

তিমির এই প্রজাতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য সর্বশেষ পাওয়া মৃতদেহটি যথেষ্ট তাজা আছে বলেও জানিয়েছে কনজারভেশন ডিপার্টমেন্ট। তারা বলেছে, ‘প্রজাতিটি এতই বিরল যে এটি সম্পর্কে যেটুকু তথ্য হাতে আছে, তা প্রায় না জানার শামিল।’

তিমির মৃতদেহটি বরফ করে রাখা হয়েছে এবং সেটির জেনেটিক নমুনা ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এসব পরীক্ষায় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লেগে যেতে পারে।

১৮৭৪ সালে নিউজিল্যান্ডের পূর্ব উপকূলের সৈকতে প্রথম কোদাল–দাঁতের একটি তিমির দেহাবশেষ ভেসে এসেছিল। সেবার শুধু তিমির নিচের একটি চোয়াল এবং দুটি দাঁত সংগ্রহ করা সম্ভব হয়।

তারপর নিউজিল্যান্ড ও চিলিতে এই তিমির কঙ্কালের কিছু টুকরো পাওয়া যায়। যার ভিত্তিতে বিজ্ঞানীরা তিমির নতুন একটি প্রজাতির সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর