শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ব্যবহারের দিক থেকে নতুন এক রেকর্ড ছুঁয়েছে এক্স: ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১০:৩২

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) জন্য বড় ধরনের ঘটনাবহুল সপ্তাহ গেল। গত শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে হত্যাচেষ্টার মুখে পড়েন। বিষয়টি নিয়ে এক্স অ্যাপে ব্যাপক আলোচনা হয়েছে। এর মধ্যেই এক্সের মালিক ইলন মাস্ক দাবি করেন, ব্যবহারের দিক থেকে নতুন এক রেকর্ড ছুঁয়েছে এক্স।

এক্সে করা এক টুইটে ইলন মাস্ক লেখেন, এক দিনে টুইটার ব্যবহারের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এক দিনে ৪১৭ বিলিয়ন সেকেন্ড এক্স ব্যবহার করেছেন ব্যবহারকারীরা। অর্থাৎ একজন ব্যবহারকারী গড়ে একনাগাড়ে ২৭ দশমিক ৮ মিনিট টুইটার ব্যবহার করেছেন। টুইটারে দৈনিক সক্রিয় ব্যবহারকারী আড়াই কোটি। গত সোমবার এক্স ব্যবহারের এ রেকর্ড হয়। এর এক দিন আগে, অর্থাৎ শনিবার হামলার শিকার হন ট্রাম্প।

গত মার্চের শুরুতে এক্সে ব্যবহারকারী বেড়ে যাওয়ার তথ্য প্রকাশ করা হয়েছিল। ওই সময় এক্স ডেটা অ্যাকাউন্ট থেকে জানানো হয়, প্রতিদিন আড়াই কোটি ব্যবহারকারী এক্স ব্যবহার করছেন। প্রতি মাসে অন্তত ৫৫ কোটি ব্যবহারকারী এ সাইটে আসেন। গড়ে একজন ব্যবহারকারী অন্তত ৩০ মিনিট এ সাইটে কাটান। এ বছর প্রতিদিন এক্সে ব্যবহারকারীর গড় কাটানো সময় ১৩ শতাংশ বেড়েছে। গত ছয় মাসে এক্স অ্যাপে ব্যবহারকারীর কাটানো সময় বেড়েছে ১৭ শতাংশ।

এক্স ডেটা অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর এক্সে গড়ে প্রতিদিন ৮০০ কোটি মিনিট ব্যবহৃত সময় বেড়েছে। প্রতিদিন ১৭ ব্যবহারকারী এক্সে যোগ দিচ্ছেন।

ইলন মাস্ক ২০২২ সালের অক্টোবরে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটারকে কেনেন। এরপরই তিনি প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে কর্মীদের ছাঁটাই শুরু করেন। এরপর তিনি আধেয় সম্পাদনা করার পদ্ধতিসহ নীতিমালায় বেশ কিছু পরিবর্তন করেন। ২০২৩ সালের জুলাইয়ে টুইটারের নাম পরিবর্তন করেন তিনি। বিতর্কিত নানা সিদ্ধান্তের কারণে এক্সের বিজ্ঞাপন থেকে আসা আয় কমে যায়। কিন্তু গত মার্চ থেকে ব্যবহারকারী বাড়াতে নানা সুবিধা চালু করেন। এর পর থেকে আবার বাড়তে শুরু করে এক্সের ব্যবহার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর