শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বরিশালের বিভিন্ন হাসপাতালে শতাধিক ডেঙ্গু রোগী

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
৯ জুলাই ২০২৩, ১১:২৪

বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

তবে এরমধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

 

এদিকে বাড়তি রোগীর চাপ সামাল দিতে করোনা ইউনিটির মতো, শুধুমাত্র ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় নারী ও পুরুষদের জন্য আলাদা দুইটি ইউনিট চালু করা হয়েছে বলে জানিয়েছেন শোবচিম হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম।

 

তিনি বলেন, হাসপাতালের নতুন ভবনের নিচে (করোনা ভবন) পুরুষ ও নারী ডেঙ্গু রোগীদের জন্য আলাদা দুটি ইউনিট চালু করা হয়েছে। এ ইউনিটে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

 

হাসপাতালের মেডিসিন বিভাগের সব ইউনিটের প্রধান, সহকারী রেজিস্টার্ড ও নার্স ইনচার্জদের তাদের স্ব স্ব ইউনিটে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের ওই ইউনিটে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।  তবে রোগীরা যে ইউনিটে ভর্তি হয়েছিলেন, সে ইউনিটের চিকিৎসকরাই তাদের সেবা প্রদান করবেন।

 

পরিচালক বলেন, ডেঙ্গু কর্নারে পুরুষ ও মহিলা মিলিয়ে ৮০ জন রোগী চিকিৎসা নিতে পারবে। রোগীদের জন্য মশারি, পরীক্ষাসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু রোগীর চিকিৎসায় ডাক্তার ও নার্সদের কোনো সংকট নেই বলে জানান তিনি।

 

এদিকে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১১০ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

তাদের মধ্যে শুধু শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ৯ জন, পিরোজপুর জেলায় ১০ জন, বরগুনায় ১৩ জন ও ভোলায় ৮ জন ভর্তি হয়েছে।

 

তিনি বলেন, ঢাকায় আক্রান্তদের সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবে বরিশালেও বাড়ে। ধারণা করা হচ্ছে ঢাকায় আক্রান্ত হয়ে এখানে আসায় রোগীর সংখ্যা বাড়ছে। তাই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের বর্তমানে পরিচালকের দায়িত্বে থাকা এ কর্মকর্তা।

 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া পরিসংখ্যানে দেখা গেছে, গত ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ৮৯৮ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হয়েছে। তাদের মধ্যে ৭৩১ জন চিকিৎসায় সুস্থ হয়েছে। চিকিৎসাধীন আছে ১৯১ জন এবং মৃত্যু হয়েছে একজনের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর