শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ট্রাম্পের বিপক্ষে জিততে পারবেন না বাইডেন, বললেন ডেমোক্রেটিক পার্টির সিনেটর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৪, ১০:৫২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আগামী নির্বাচনে জিততে পারবেন না—এমনটাই মনে করেন ডেমোক্রেটিক পার্টির সিনেটর মাইকেল ব্যানেট। গতকাল মঙ্গলবার (৯ জুলাই) সম্প্রচারমাধ্যম সিএনএনকে তিনি এ কথা বলেছেন।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ব্যানেট বলেন, ‘আমার ধারণা, নির্বাচনে জয়ের পথেই এগোচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সম্ভবত তিনিই নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছেন।’

তবে ব্যানেট জো বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে যাওয়ার পরামর্শ দেননি।

বাইডেনকে নির্বাচনী প্রচারণায় সমর্থন জানাবেন, নাকি স্বাস্থ্য ও দূরদর্শিতা নিয়ে প্রশ্ন ওঠায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার অনুরোধ করবেন, সেটি নিয়ে তাঁর নিজের দল ডেমোক্রেটিক পার্টিতেই বিভক্তি তৈরি হয়েছে।

মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভের সাতজন ডেমোক্র্যাট বাইডেনকে এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সিনেটের কোনো ডেমোক্র্যাট অবশ্য এখনো এমন আহ্বান জানাননি। তবে বাইডেন বারবারই বলছেন, নির্বাচনের লড়াইয়ে থাকছেন তিনি।

এদিকে ভোটারদের সমর্থন আদায়ে বাইডেন যথেষ্ট কাজ করেননি বলে মনে করছেন অনেক ডেমোক্র্যাট। তাঁদের ধারণা, ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বিতর্কটি তাঁর সক্ষমতার প্রতিফলনের চেয়ে বরং বিপর্যয় ডেকে এনেছে।

তবে বাইডেনের সুস্থতা নিয়ে তোলা প্রশ্ন উড়িয়ে দিয়ে মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার সাংবাদিকদের বলেন, ‘আমি জো-এর (জো বাইডেন) পাশে আছি।’

রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ঐক্যবদ্ধ হওয়ার বদলে দলটি বাইডেনের ভুলত্রুটির পেছনে পড়ে আছে বলে হতাশা প্রকাশ করেছেন ডেমোক্র্যাটদের কেউ কেউ।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত ২৭ জুন অনুষ্ঠিত বিতর্কে ধরাশায়ী হন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে চাপের মুখে আছেন তিনি। এ বছরের ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জয়ের সক্ষমতা নিয়ে তাঁর দলের মধ্যেই সংশয় দেখা দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর