শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘মগজ-খেকো’ অ্যামিবা, কেরালায় আরো এক কিশোর আক্রান্ত!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৪, ১৩:২৫

ভারতের কেরালায় ‘মগজ খেকো’ অ্যামিবা সংক্রমণে আক্রান্ত হয়েছে আরো এক কিশোর। এ নিয়ে দেশটির ওই রাজ্যে মে মাস থেকে মোট চারজন মস্তিষ্কের বিরল এই সংক্রমণে আক্রান্ত হওয়ার খবর জানা গেল। আক্রান্ত চারজনই অপ্রাপ্ত বয়স্ক। তাদের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে।

সর্বশেষ গত ৪ জুলাই এই সংক্রমণে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়। এতে রাজ্যজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এরই মধ্যে তিনি ওই রাজ্যে যত দুষিত পুকুর বা নদী আছে তাতে স্নান বা গোসল বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

সেই সঙ্গে সুইমিং পুলগুলোর পানিতে ক্লোরিন দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

জানা গেছে, চতুর্থ কেস হিসেবে রাজ্যের উত্তর কেরালা জেলার পায়েলির ১৪ বছরের এক কিশোরের এই রোগ শনাক্ত হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

‘মগজ খেকো’ অ্যামিবা কী ?

প্রাইমারি অ্যামিওবিক মেনিনজেওসেফেলাইটিস বা পিএএম বলা হয় একে।

অ্যামিবা হল এককোষী প্রাণী। খালি চোখে দেখা যায় না এই প্রাণীকে। এটি থার্মোফিলিক। উষ্ণ প্রস্রবণ বা গরম পানিতে এই প্রাণীকে ঘোরাফেরা করতে দেখা যায়। ১১৩ ডিগ্রি ফারেনহাইট (৪৫ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় ভাল থাকে এই অ্যামিবারা।

সেজন্য হট ওয়াটার লেক বা উষ্ণ প্রস্রবণগুলোতে এদের দেখা মেলে অনেক বেশি।

সাধারণত উষ্ণ অঞ্চলের পুকুর বা নদীর পানিতে থাকা অ্যামিবা মানুষের নার্ভস সিস্টেমে হামলা চালায়। পানিতে নেমে গোসল করলে এটি কান ও নাকের ফুটে দিয়ে শরীরে প্রবেশ করে। তারপর সেটি চলে যায় মস্তিস্কে। এটি সরাসরি ব্রেনের কোষ ও টিস্যুতে আক্রমণ করে। তাই এটিকে ‘মস্তিষ্ক খেকো অ্যামিবা’ও বলা হয়। আক্রান্ত হলে মৃত্যুর হার প্রায় ৯০ শতাংশ। এবং আক্রান্ত হওয়ার ১-৮ দিনের মধ্যে রোগীর মৃত্যু হয়। এই ধরনের সংক্রমণ এতটাই বিরল যে, এর কোনো নির্দেশিত চিকিৎসা নেই।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের সংক্রমণে জ্বর, মাথাব্যথা, ঘাড়ে সমস্যা, বমি বমি ভাব, বমি, বিভ্রান্তি, চেতনা হারানো, খিঁচুনি, পেশির দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়। পরের দিকে তা আরো গুরুতর আকার ধারণ করে প্রাণঘাতীও হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর