শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মাসুদকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৪, ১৫:২৮

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বনেতাদের মধ্যে পুতিনই প্রথম মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানালেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুতিন বলেছেন, আশা করি প্রেসিডেন্ট হিসেবে আপনার কার্যকলাপ আমাদের বন্ধুত্বপূর্ণ জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করতে অবদান রাখবে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, মাসুদ পেজেশকিয়ানকে এক বার্তায় এসব কথা বলেছেন পুতিন।

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিন কোটির বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে মাসুদ পেয়েছেন ৫৩ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে জালিলি পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ।

বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৬ জুলাই) ভোর হতেই মাসুদ পেজেশকিয়ানের সমর্থকরা তেহরানসহ বিভিন্ন শহরে নেমে আসে এবং উল্লাস শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাসুদের সমর্থকরা ইরানজুড়ে বিভিন্ন রাস্তায় নেচে উদযাপন করছেন।

হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর গত ২৮ জুন দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রথম দফার ভোটে কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

প্রথম দফার ভোটে পেজেশকিয়ান প্রায় ৪২ দশমিক ৫ শতাংশ ভোট নিয়ে শীর্ষে ছিলেন। তবে তা ম্যাজিক সংখ্যা স্পর্শ করতে ব্যর্থ হওয়ায় পূর্ণ জয় থেকে বাদ পড়েছিলেন। অন্যদিকে প্রায় ৩৮ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন জালিলি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর