শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাল্যবিয়ে নিষিদ্ধ করে সিয়েরা লিওনের কঠিন হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৪, ১২:১০

আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ করলো পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন। গতকাল মঙ্গলবার ( ২ জুলাই) দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো নতুন এক বিলে স্বাক্ষরের মাধ্যমে এটিকে আইনে পরিণত করেন। 

সিয়েরা লিওনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দেশটিতে লাখ লাখ মেয়ের বিয়ে ১৮ বছরের আগেই হয়ে যায়। তবে নতুন আইনের মাধ্যমে মেয়েরা রক্ষা পাবে।

গতকাল রাজধানী ফ্রিটাউনে নারীবাদী দল ও পশ্চিম আফ্রিকান ফার্স্ট লেডি আয়োজিত এক অনুষ্ঠানে জুলিয়াস বলেন, আমাদের নারীদের জন্য এবার স্বাধীনতা এলো।

দেশটির নতুন আইনে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সী মেয়েকে কোনো পুরুষ বিয়ে করলে তাকে অন্তত ১৫ বছর জেলে কাটাতে হবে। সেইসঙ্গে জরিমানা দিতে হবে বাংলাদেশি মুদ্রায় সাড়ে লাখের বেশি টাকা। এ ছাড়া বাল্যবিয়েতে যারা উপস্থিত হবেন তাদেরও শাস্তির আওতায় আনা হতে পারে।

বিবিসি বলছে, পুরুষতান্ত্রিক সিয়েরা লিওনে বাবারা মেয়েদের যে জোরপূর্বক বিয়ে দিতেন সেটি দেশটিতে ছিল সাধারণ ঘটনা। এখন নতুন আইনের মাধ্যমে দেশটিতে কতটা বাল্যবিয়ে রোধ করা যায় তা দেখার বিষয়।

এদিন জুলিয়াস আরও বলেন, নতুন এই আইন আফ্রিকাতে আশার বাতিঘর। এর মাধ্যমে নারীরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ এবং বিশ্বকে অনুপ্রাণিত করার সীমাহীন সুযোগ পাবে।

এ ছাড়া জুলিয়াস নারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতা, বর্জনীয় কুফল দূর করে সমতাকে লালন করার জন্য আহ্বান জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর