শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রধানমন্ত্রীর বাজেট পরবর্তী নৈশভোজে যোগদান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৪, ১০:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৩০ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আয়োজিত বাজেট পরবর্তী নৈশভোজে যোগ দেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে আবুল হাসান মাহমুদ আলী তাকে স্বাগত জানান। এসময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান উপস্থিত ছিলেন।

পরে শেখ হাসিনা অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নৈশভোজে সংসদ উপনেতা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সিনিয়র সচিব ও সচিবদের পাশাপাশি ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এতে অংশ নেন।

জাতীয় সংসদে গতকাল অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার এবং সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়িত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ জোরদারের ওপর মূল মনোযোগ দিয়ে অর্থবছর-২৫-এর জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার জাতীয় বাজেট পাস করেছে।

বৈশ্বিক অস্থিরতা ও প্রতিকূলতা সত্ত্বেও আগামী অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৬.৭৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬.৫০ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ১২,৪১,৭৫২ কোটি টাকার বাজেট বরাদ্দ চেয়ে বরাদ্দকরণ বিল, ২০২৪ উত্থাপন করেন যা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে শনিবার (২৯ জুন), সংসদ কিছু ছোটখাটো পরিবর্তনসহ অর্থ বিল, ২০২৪ পাস করে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করেন।

অর্থ মন্ত্রণালয় থেকে গত ১৩ মার্চ প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকে এর বিরুদ্ধে সরব বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। কিছু কর্মসূচি পালনের পর ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। এরপরও দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না দেখে ৪ জুন ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত সপ্তাহে টানা তিনদিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এতদিন কর্মবিরতি পালিত হলেও বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো এর আওতার বাইরে ছিল। কিন্তু আজ থেকে যে সর্বাত্মক কর্মবিরতি শুরু হচ্ছে, সে সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে বিরত থাকবেন শিক্ষকেরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর