শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইউক্রেনের ৩৬ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৪, ১৬:২৮

ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে গতকাল শনিবার (২৯ জুন) রাতভর এসব ড্রোন হামলা হয়। দেশটির আকাশ সুরক্ষা ব্যবস্থা ওই ড্রোনগুলো ধ্বংস করেছে বলে জানানো হয়েছে।

আজ রোববার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কুরস্ক অঞ্চলে ১৫টি, লিপেৎস্ক অঞ্চলে ৯, ভোরোনেঝ ও ব্রিয়ানস্ক অঞ্চলে ৪টি করে এবং ওরিওল ও বেলগোরোদ অঞ্চলে ২টি করে ড্রোন ধ্বংস করা হয়েছে।

কুরস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি মিরনভ গতকাল বলেন, সারা দিন সেখানকার একটি গ্রামে ইউক্রেনের বাহিনী গোলা হামলা চালিয়েছে। তার আগের রাতে ড্রোন হামলায় গ্রামের পাঁচজন নিহত হন। তাঁদের মধ্যে দুজন শিশু। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই হামলা নিয়ে নিজের টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, জঞ্জাল ও ধসে পড়া ইটপাথরের স্তূপের মধ্যে একটি বাড়ির ধ্বংসাবশেষ।

ইউক্রেন বাহিনী গতকাল দিনভর সীমান্তঘেঁষা রাশিয়ার আটটি গ্রামে গোলা হামলা চালিয়েছে। এ সময় একটি গ্রামের দুজন বাসিন্দা আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে গোলা হামলার এ খবর যাচাই করতে পারেনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর