শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাজেট পাস হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩০ জুন ২০২৪, ১৩:১৪

দেশের ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট পাস হচ্ছে আজ রোববার (৩০ ‍জুন)। যার আকার প্রায় ৮ লাখ কোটি টাকা। আগামীকাল ১ জুলাই থেকেই কার্যকর হবে এ বাজেট। ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ আয়কর কমানোসহ প্রস্তাবিত বাজেটে বড় ধরণের পরিবর্তন ছাড়াই পাস করা হবে দেশের ৫৩তম এ বাজেট। বিকেলে আওয়ামী লীগ সরকারের ২৫তম এ বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগান নিয়ে রোববার (৩০ ‍জুন) বিকেলে পাস হতে যাচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট। এবারের বাজেটের মোট আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

গত ৬ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত এ বাজেটে খুব একটা পরিবর্তন আসছে না, এমনটাই আভাস দিয়েছেন বাজেট নীতি নির্ধারকরা। জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হলে আগামীকাল ১ জুলাই থেকেই বাজেট কার্যকর শুরু হবে।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থাকছে ১৫ হাজার কোটি টাকা। আর কর ব্যতীত প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।

অন্যদিকে সামগ্রিক বাজেটে ঘাটতি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকার যোগান দেয়া হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণে। এরমধ্যে বিদেশি উৎস থেকে নেয়া হবে ৯০ হাজার ৭০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে এক লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এরমধ্যে ব্যাংক থেকে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা, অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ২৩ হাজার ৪০০ কোটি টাকা ও সঞ্চয়পত্র থেকে নেয়া হবে ১৫ হাজার ৪০০ কোটি টাকা।

এবারের বিশাল এই বাজেটের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা ব্যয় হবে ১৫টি খাতে। নতুন বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

এদিকে শনিবার (৩০ জুন) জাতীয় সংসদে সংসদ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বক্তব্যে এবারের বাজেটে কিছু নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয় অর্থবিল।

এবারের বাজেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগে কর অব্যাহতির সুবিধা বহাল থাকছে। একইসঙ্গে ব্যক্তি শ্রেণির সর্বোচ্চ আয়কর ৩০ শতাংশের বদলে ২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর বাইরে, বড় কোনো পরিবর্তন আনা হয়নি। এছাড়া সমালোচনার মধ্যে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও পরিবর্তন আসছে না চূড়ান্ত বাজেটে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর