শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কুয়াকাটায় ডেসটিনির গাছ বিক্রি করে দিচ্ছে কারা?

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত:
২৯ জুন ২০২৪, ১৬:১৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের কাউয়ারচর এলাকায় ডেসটিনি ট্রি জমিতে গ্রাহকদের বিনিয়োগকৃত ট্রি প্লান্টেশন প্রকল্পের গাছ অবৈধভাবে বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৮ জুন) দুপুর ১২ টার দিকে সরজমিনে গিয়া দেখা যায়, ডেসটিনি'র ট্রি-প্লান্টেশনের বাগানের গাছ কেটে নেওয়া বিষয়টি মামুন নামে এক ব্যক্তি স্বীকার করেছেন।

তিনি বলেন, "আমি ডেসটিনি কোম্পানী থেকে গাছ কিনেছি। আমার কাছে গাছ কেনার কাগজ আছে।আদালতের আদেশও রয়েছে।

ডেসটিনি'র একটি টিম এসে তাকে কাউয়ার চর প্রকল্পের গাছ বুঝিয়ে দিয়ে গেছেন।

তবে যারা আসছিল তাদের নাম বলতে পারেন নাই।

তাছাড়া সাগরে অমাবস্যা-পূর্ণিমার জোয়ারের তান্ডবে সৈকতের পার ভাঙ্গার কারনে অনেক গাছ নুইয়ে পড়ে আছে। ওই গাছগুলোর অধিকাংশ কেটে নিয়ে গেছে। বাগানটি যেমন আকারে ছোট হয়ে আসছে, তেমনি গাছের সংখ্যাও অনেক কম দেখা গেছে।

স্থানীয়রা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, প্রায় রাতে গাছ কেটে ট্রলি বোঝাই করে নিয়া যায়। কারা নিয়া যায় তা তারা বলতে পারছে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর