শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

লেবাননে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র-জার্মানি, সতর্ক করলো ইসরায়েলকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুন ২০২৪, ১৬:৪৩

সম্প্রতি লেবাননের ইরান-সমর্থিত সামরিক সংগঠন হিবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এরই মধ্যে লেবাননে হামলা চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কিন্তু এর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিলো, তাদের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। সতর্ক করেছে তুরস্কও।

যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হওয়ার ফলাফল কী হতে পারে, তা নিয়ে তারা উদ্বিগ্ন। এদিকে, লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোকে একইভাবে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেছেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি।

তুরস্ক যা বলেছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে হামলা চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়াবে। ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর পরিকল্পনা বড় বিপর্যয় ডেকে আনবে। আর পশ্চিমা বিশ্ব যেভাবে ইসরায়েলকে সমর্থন করছে, সেটাও দুঃখজনক। লেবানন ও সে দেশের মানুষের পাশে দাঁড়াবে তুরস্ক। আমি ওই অঞ্চলের সব দেশের কাছে আবেদন করছি, তারাও যেন লেবাননের পাশে দাঁড়ায়।

ইসরায়েলকে সাবধান করলো যুক্তরাষ্ট্র ও জার্মানি

মঙ্গলবার (২৫ জুন) ইসরায়েল ও লেবাননের নেতাদের সঙ্গে দেখা করেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক। বুধবার তিনি বলেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয়ভাবে বেড়ে যাওয়া। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে পুরো বিশ্ব বিপদে পড়বে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথেই এই উত্তেজনা কমাতে হবে।

জার্মান নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় সব জার্মান নাগরিককে লেবানন চেড়ে চলে যাওয়ার অনুরোধ করেছে। বুধবার তারা জানিয়েছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বাড়ছে। পশ্চিমা দেশগুলোর নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের সম্ভাবনাও বাড়ছে। তাই মন্ত্রণালয় সব জার্মান নাগরিককে সতর্ক করে দিচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর