শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ডিগবাজি দিতে গিয়ে কোমরে আঘাত পেলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১৬:৩৩

ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খান নানা কর্মকাণ্ডের জন্য প্রায়ই ভাইরাল হন। সম্প্রতি ডিগবাজির সুবাদে বেশ আলোচনার জন্ম দেন তিনি। একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা গেছে তাকে। এবার দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেলেন এ অভিনেতা। ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জায়েদ সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই তিনি কোমরে ব্যথা পান এবং থমকে যান।

পরে জায়েদ খান বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি মারতে গিয়েই তো এই অবস্থা। তিনি আরও বলেন, নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেবো।

এদিকে জায়েদের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গেছে, খুব শিগগির চমকপ্রদ একটি কাজ নিয়ে আসছেন জায়েদ। যেখানে তার সাথে দেখা যাবে বলিউডের এক নায়িকাকে! তবে সেই কাজটি কী বিজ্ঞাপন নাকি স্টেজ শো - তা বলতে রাজি হয়নি সূত্রটি!

তবে জায়েদ খান গণমাধ্যমে জানিয়েছিলেন, দুবাইয়ের শো থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে যাবেন তিনি। সেই শোগুলোতে তার সঙ্গী হবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে তার আগেই যে নতুন চমক দিতে যাচ্ছেন এই ঢাকাই তারকা, তা একেবারে সুস্পষ্ট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর