শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এবার নোবেলজয়ীদের মন্তব্যে বড় ধাক্কা খেল ট্রাম্প!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১৬:০৮

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে অনেকটা নিশ্চিত। নির্বাচনের আগ থেকেই একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। আর বাইডেন পাশ করছেন আইন।

এবার ১৬ নোবেলজয়ী অর্থনীতিবিদের নেতিবাচক মন্তব্যের শিকার মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার একটি খোলা চিঠিতে এমন সতর্কবার্তা দিয়ে ১৬ জন নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের একটি দল বলেছেন, তিনি (ট্রাম্প) যদি যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে জয়ী হন তাহলে বিশ্বের অর্থনীতিতে উচ্চমূল্যস্ফীতির প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন যে অর্থনৈতিক এজেন্ডা ঘোষণা করেছেন তা ট্রাম্পের এজেন্ডার চেয়ে অনেক ‘উঁচুমানের’ বলেও মন্তব্য করেছেন ওই অর্থনীতিবিদরা। সংশ্লিষ্ট ওই অর্থনীতিবিদদের সবাই একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।

২০০১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া জোসেফ স্টিগলিটজ এবং ২০১৫ সালে নোবেল পাওয়া স্যার অ্যাঙ্গাস ডিটনসহ অর্থনীতিতে নোবেল পাওয়া বিশিষ্ট ১৬ অর্থনীতিবিদ ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।

এতে বলা হয়েছে, অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনাগুলো যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতিকে পুনরুজ্জীবিত করবে। কেননা চীনা আমদানিতে কঠোর শুল্ক আরোপের যে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প তাতে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বহু গুনে বেড়ে যাওয়ার স্পষ্ট আশঙ্কা রয়েছে এবং এতে এখানকার ভোক্তাদের অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়বে।

ওই চিঠিতে অর্থনীতিবিদরা বলেন, আমরা বিশ্বাস করি ট্রাম্প যদি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর