শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আবারও ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১৩:০৬

ধ্বনিভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আবারও ভারতের লোকসভার স্পিকারের আসনে বসলেন ওম বিড়লা। স্বাধীন ভারতে প্রথমবারের মতো লোকসভায় ভোটাভুটির মাধ্যমে হয়েছে স্পিকার নির্বাচন। কারণ, এর আগে ১৭ বার লোকসভায় ক্ষমতাসীন এবং বিরোধীদলগুলোর সিদ্ধান্তে বেছে নেওয়া হয়েছিল স্পিকার।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ (২৬ জুন) বুধবার ভারতের লোকসভার স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন নরেন্দ্র মোদির জোট এনডিএ এর প্রার্থী ওম বিড়লা। এই টানা দ্বিতীয়বারের মতো লোকসভার স্পিকার নির্বাচিত হলেন তিনি। ধ্বনিভোটেই লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি।

তবে ধ্বনিভোটে প্রোটেম স্পিকার ওম বিড়লাকে স্পিকার ঘোষণা করতেই আপত্তি প্রকাশ করে ডিভিশন ভোটাভুটির দাবি জানান বিরোধীরা, কিন্তু সেই প্রস্তাব মানেননি প্রোটেম স্পিকার। শেষ পর্যন্ত ওম বিড়লাই স্পিকারের আসনে বসেন। সাথে সাথেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ অন্যান্য সংসদ সদস্যরা ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর