শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মাঠে বসে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা দেখলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১২:৩৭

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন তিনি। শুধু নাটকে নয়, ওয়েব সিরিজেও অভিনয় করে সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী।

বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। এ তালিকায় বাদ যায়নি মেহজাবিন চৌধুরীও। মেটলাইফ স্টেডিয়ামে দেখা মিলল এ অভিনেত্রীর।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন— ‘আজকে কে জিততে পারে?।’ ছবিতে এবার এক ভিন্ন লুকে ভক্তদের মাঝে ধরা দিলেন তিনি। এ সময় তার পরনে ছিল আর্জেন্টিনার জার্সি, চোখে কালো চশমা আর হাতে ঘড়ি।

সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা অভিনন্দন জানিয়েছেন তাকে। সরকার মোহাম্মদ জামাল নামে একজন মন্তব্য করেছেন, ‘স্টেডিয়ামে এসে আর্জেন্টিনাকে সমর্থন করার জন্য আর্জেন্টিনা দলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।’

মুরাদ আহমেদ নামে একজন লিখেছেন– ‘আপনাকে খুঁজছে বাংলাদেশে আর আপনি মেসির পাশে।’ নাহিদুল ইসলাম লিখেছেন— ‘কে জিতল না জিতল তা দেখে লাভ নেই, আপনি কিন্তু আমার মন জয় করে নিয়েছেন।’

উল্লেখ্য, খেলা শুরুর প্রথমার্ধের হতাশা আর দ্বিতীয়ার্ধে চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজ ৮৮ মিনিটে করলেন দলের জয়সূচক গোল। ফলে ১-০ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। গ্রুপে তারা আছে সবার ওপরে। ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে। চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর