শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি প্ল্যান্টে আগুন, অন্তত ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুন ২০২৪, ১৬:০২

দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাটারি প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও ৫ জন নিঁখোজ রয়েছে বলে জানা গেছে। কারখানাটিতে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করা হতো। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দমকল কর্মকর্তারা জানিয়েছেন- রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ংয়ে ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেল পরিচালিত একটি কারখানায় সোমবার (২৪ জুন)  স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, প্রায় ৩৫ হাজার ইউনিটের একটি গুদামের ভেতরে ব্যাটারি সেলের সিরিজ বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। আগুন ইতোমধ্যেই অনেকাংশে নিভে গেছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন এবং কর্তৃপক্ষ সব ব্যক্তির সন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে।

ইয়োনহাপ বার্তা সংস্থা প্রায় ২০ জনের মৃতদেহ পাওয়ার কথা জানালেও দমকল কর্মকর্তাকিম জিন-ইয়ং এক টেলিভিশন ব্রিফিংয়ে বলেছেন, অগ্নিকাণ্ডে ১৬ জন মারা গেছেন এবং আরো চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

জিন-ইয়ং বলেন, উদ্ধারকারীরা পাঁচজনকে খুঁজে বের করার চেষ্টা করছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী অগ্নিনির্বাপক কর্মীদের কারখানা থেকে ছয়টি মৃতদেহ বের করতে দেখেছেন।

২০২০ সালে প্রতিষ্ঠিত অ্যারিসেল সেন্সর এবং রেডিও যোগাযোগ ডিভাইসের জন্য লিথিয়ামের প্রাথমিক ব্যাটারি তৈরি করে। সর্বশেষ খবর পর্যন্ত জানা গেছে, ৪৮ জন কর্মচারী সেখানে ঘটনার সময় কাজ করছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর