শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারতের কাছে হারের পর খেলা ছাড়া নিয়ে যা বললেন সাকিব

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১১:৩৭

মাহমুদউল্লাহর বয়স এখন ৩৮ বছর, সাকিব আল হাসানের ৩৭। দুজনের বয়স বিবেচনা করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি প্রশ্ন অনেকের মনেই জেগেছে—এটাই কি সাকিব ও মাহমুদউল্লাহর শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ কি না!

ভারতের কাছে গতকাল (২২ জুন) সুপার এইটে বাংলাদেশের ৫০ রানের হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। তাঁকে কাছে পেয়ে প্রশ্নটি করে ফেলেন সাংবাদিকেরা—এটাই কি আপনার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ?

এই প্রশ্নের উত্তরে সাকিব অবশ্য নির্দিষ্ট করে কিছু বলেননি। কবে খেলা ছাড়বেন—এ বিষয়ে সাকিব বলেছেন, ‘এটাই শেষ কি না, জানি না। পৃথিবীতে যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব। এগুলো আসলে আলোচনা করবে ক্রিকেট বোর্ড। তা ছাড়া আমার ব্যক্তিগত কিছু চিন্তা থাকতে পারে। কিন্তু এগুলো আসলে এখানে আলোচনা করার কিছু নয়।’

এখানেই থামেননি সাকিব। টি-টোয়েন্টিতে নিজের ‘শেষ’ নিয়ে এরপর তিনি যোগ করেন, ‘খেলাটা উপভোগ না করলে তো আর খেলার বিষয় নয়। তবে এটা আসলে সময়ের ব্যাপার। বিষয়টি সময়ের ওপরই ছেড়ে দিই। যখন সময় হবে, তখন সবাই সবকিছু জানতে পারবে।’

সেই সময়টা কবে হতে পারে বলে মনে করেন সাকিব? বাংলাদেশের অলরাউন্ডার বলেছেন, ‘দল যদি মনে করে, আমাকে তাদের প্রয়োজন আছে এবং আমার যদি মনে হয়, দলকেও আমার প্রয়োজন, এ ছাড়া আমার মধ্যে যদি আগ্রহটা থাকে, তাহলে আমি দলের হয়ে খেলব।’

সাকিব এরপর বলেন, ‘আর যদি খেলার আগ্রহটা হারিয়ে ফেলি, আমি আর খেলাটা উপভোগ না করি, তাহলে আর খেলব না।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর