শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাজের ভিডিও দেখে কাঁদলেন পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৪, ১৭:৪১

ডিভোর্সের পর অভিনেতা শরিফুল রাজের নাম শুনলেও বিরক্ত হতেন পরীমণি। তবে এবার ঘটনা ভিন্ন, রাজের সঙ্গে ধারণ করা পুরোনো একটি ভিডিও দেখে কাঁদলেন এই নায়িকা।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে দেশের একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পরী। এর আগে একই অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা অবস্থায় রাজকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। আর সেই ভিডিওর অংশ বিশেষ দেখে কয়েক ফোঁটা চোখের জল ফেলতে দেখা যায় এই পরীকে।

এরপর নিজেকে সামলে পরীমণি বলেন, ‘এটা আমার জীবনের সুইট পার্টের মধ্যে একটি। হাতেগোনা জীবনের তিনটি পার্টের কথা যদি বলা হয়, তারমধ্যে এই জার্নি একটা।

সত্যি বলতে, ওই সময়গুলো আমার রূপকথার মতো কেটেছে। ওই মানুষটা (রাজ) আমার কাছে ফেরেশতা সমান। এখনকার মানুষটির (রাজ) সঙ্গে মেলালে হবে না কিন্তু! কারণ ওই মানুষটা (রাজ) বর্তমানে আলাদা।’

এটা কেন হলো? তৃতীয় কোনো ব্যক্তির কারণে কী এটা হয়েছে? এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘সেটা আমি জানি না। আর এটা নিয়ে বলতে গেলে আবার সালিশ-বিচার হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে আর কথা বলতে চাই না।’

‘আমাকে যদি বলা হয়, জীবনের কোন মুহূর্তটা মমি করে রাখতে চান, তাহলে বলব— আমার গর্ভকালীন সময়টা। শুধু গর্ভকালীন নয়, এই মানুষটার (রাজ) সঙ্গে কাটানো সময়টাও।’ বলেন পরীমণি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর