শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মার্কিন পপ তারকা জাস্টিন টিম্বারলেক গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৪:১৩

মার্কিন পপ তারকা ও অভিনেতা জাস্টিন টিম্বারলেককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ জুন) রাতে তাকে নিউইয়র্কের স্যাগ হার্বারে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে জাস্টিন টিম্বারলেককে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, নিউইয়র্কের স্যাগ হার্বারে অঞ্চলের একটি হোটেলে বন্ধুর সঙ্গে দেখা করতে যান গায়ক। রাত সাড়ে বারোটার দিকে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। গাড়ি চালাতে শুরু করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। আর তাতেই বিপত্তি ঘটে। ট্র্যাফিক সিগন্যাল না মানার কারণে ঘটনাটি নজরে আসে। পুলিশের একটি সূত্র বলছে, এ তারকা নেশাগ্রস্ত ছিলেন।

স্যাগ হার্বার জাস্টিস কোর্টের কর্মকর্তা জানান, মঙ্গলবার আদালতে তার শুনানি হয়েছে। টিম্বারলেকের গ্রেফতারের ঘটনা নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাইছে না পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন কোন ধারায় অভিযুক্ত হলেন গায়ক, তা পরে ঘোষণা করা হবে।

তবে এ তারকার পরিবার বা ঘনিষ্ঠ সূত্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি। কিন্তু ঘটনায় কেউ আহত হননি বলে খবর জানা গেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তারা পপ তারকাকে ধাওয়া করতে গিয়ে দেখেন, নিয়ম না মেনে তিনি বিচলিত অবস্থায় রাস্তা পারাপার করছেন।

এরপরে পুলিশ তাকে টেনে ধরে রাস্তা থেকে সরিয়ে দেন। পুলিশের পক্ষ থেকে ব্রেথলাইজার পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর