শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মোদির প্রথম সইয়ে কৃষকদের জন্য বড় উপহার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৪, ১৬:০৬

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। শপথগ্রহণের পরের দিনই সোমবার (১০ জুন) একটি ফাইলে সই করলেন তিনি। এর মাধ্যমেই কৃষক পেল এক বড় উপহার।

এনডিএ জোট সরকারের অন্যতম প্রকল্প হল প্রধানমন্ত্রী কিসান নিধি যোজনা।

কৃষকদের সহায়তা প্রদানকারী এই প্রকল্পেরই একটি ফাইলে করেন মোদি। দেশের কিসান নিধি প্রকল্পের আওতাধীন ৯ কোটি ৩০ লাখ কৃষক এক কিস্তির টাকা পেতে চলেছেন। ২০ হাজার কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।

ফাইলে স্বাক্ষর করার পর মোদি বলেন, ‘আমাদের সরকার কৃষকদের কল্যাণে দায়বদ্ধ।

দায়িত্ব নিয়েই কৃষকদের কল্যাণের সঙ্গে সম্পর্কিত ফাইলে স্বাক্ষর করলাম। আগামী দিনে আমি কৃষক ও দেশের কৃষিক্ষেত্রের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই।’

অনেকেই মনে করছেন, ‘তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরই কৃষকদের মন জয়ের চেষ্টা করলেন মোদি। দ্বিতীয় দফায় তিন বিতর্কিত কৃষি আইন নিয়ে কৃষকদের বিক্ষোভ দেখেছিল দেশ।

ন্যায্য সহায়ক মূল্যসহ বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে দিল্লির অদূরে কৃষকদের আন্দোলন থামাতে ওই তিন আইন বাতিল করে কেন্দ্র। এবার শপথ নেওয়ার পরের দিনই কৃষক কল্যাণে জোর দেওয়ার কথা বললেন মোদি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর