শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রোনালদো-মদরিচের পুনর্মিলনের মূল্য ‘হাজার গোলের সমান’

খেলা ডেস্ক

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১৬:০৬

ইউরোর আগে প্রীতি ম্যাচে নিজেদের প্রস্তুতি সারছে দলগুলো। সে ধারাবাহিকতায় পর্তুগালের স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া। তবে দুই দলের লড়াই ছাপিয়ে সবার চোখ ছিল এক সময়ের দুই সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদরিচের পুনর্মিলনের দিকে।

ম্যাচ শেষে দুজনের একে অপরকে জড়িয়ে ধরার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরালও হয়েছে। মাঠে অবশ্য একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি তাঁদের। বেঞ্চে থাকা রোনালদো যে মাঠেই নামেননি। রোনালদোহীন পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়া এদিন ম্যাচ জিতেছে ২-১ গোলে।

ক্রোয়াটদের জয়ে গোল করেছেন মদরিচ। তাঁর পেনাল্টি গোলেই ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। বিরতির পর পর্তুগালকে সমতায় ফেরান দিয়েগো জোতা। তবে ৫৬ মিনিটে আন্তে বুদিমিরের গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

ম্যাচ শেষে এদিন একসঙ্গে দেখা যায় রোনালদো ও মদরিচকে। রিয়াল মাদ্রিদে লম্বা সময় একসঙ্গে খেলেছেন তাঁরা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ একাধিক ট্রফিও জিতেছেন তাঁরা। এমনকি রিয়ালের হয়ে দুজনই জিতেছেন ব্যালন ডি’অর। এই দুই তারকার পুনর্মিলন ভক্ত-সমর্থকদেরও উপহার দিয়েছে দারুণ একটি মুহূর্ত।

দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফাব্রিজিও রোমানো তাঁর এক্স অ্যাকাউন্টে দুজনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাচের শেষে লুকা মদরিচ ও ক্রিস্টিয়ানো রোনালদোর বিশেষ মুহূর্ত। কিংবদন্তি।’

অন্য এক এক ভক্ত মদরিচ-রোনালদোর ছবি পোস্ট করে লিখেছেন, ‘এককথাই আইকনিক। এই ছবির মূল্য হাজারটি গোলের সমান।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘তাঁরা একে অপরের সঙ্গে কী কথা বলছেন? তাঁরা কি পুরোনো দিনের স্মৃতিচারণা করছেন?’

একই রাতে অন্য প্রীতি ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে স্পেন। ম্যাচের দ্বিতীয় মিনিটে অবশ্য গোল খেয়ে পিছিয়েই পড়েছিল স্পেন। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্প্যানিশরা।

৩৫ মিনিটের মধ্যেই ৪-১ গোলের লিড নেয় দে লা ফুয়েন্তের দল। পেদ্রি করেন জোড়া গোল। অন্য গোল দুটি আসে আলভারো মোরাতা এবং ফ্যাবিয়ান রুইজের কাছ থেকে। আর বিরতির পর মিকেল অয়ারজাবাল করেন স্পেনের হয়ে পঞ্চম গোলটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর