শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সেনাবাহিনীর কুচকাওয়াজে অংশ নিতে না পারায় ক্ষমা চাইলেন প্রিন্সেস অব ওয়েলস

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১৩:৪৬

ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন অসুস্থতার কারণে আইরিশ গার্ডস রেজিমেন্টের একটি সামরিক প্যারেড মিস করার জন্য তাদের কাছে চিঠি লিখে ক্ষমাপ্রার্থনা করেছেন। আইরিশ গার্ডস রেজিমেন্টের প্রধানকে লেখা পত্রে তিনি আশা প্রকাশ করেছেন, শিগগিরই সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।

চিঠিতে তিনি লেখেন, ‘আপনাদের কর্নেল হিসেবে থাকা আমার জন্য খুবই বড় সম্মানের ব্যাপার। আমি গভীরভাবে দুঃখিত যে, এই বছরের কর্নেল রিভিউ কুচকাওয়াজে স্যালুট গ্রহণ করতে পারছি না। অনুগ্রহ করে আমার এই ক্ষমাপ্রার্থনা সমগ্র রেজিমেন্টের সম্মানিত সদস্যের কাছে পৌঁছে দিন। আমি খুব শিগিগরই আপনাদের বাহিনীর প্রতিনিধিত্ব করতে পারব বলে আশা রাখি।’

শনিবার (৮ জুন) আইরিশ গার্ডস রেজিমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম এক্স-এ এই চিঠিটি পোস্ট করেছে। কেট বর্তমানে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন। তার স্বামী প্রিন্স উইলিয়াম গত মাসে বলেছিলেন যে, তার স্ত্রীর অবস্থা ভালোর দিকে যাচ্ছে।

উল্লেখ্য, রাজা বা রানির জন্মদিন উদযাপনের অংশ হিসেবে একটি উচ্চ প্রোফাইল প্যারেডের এক সপ্তাহ আগে কর্নেল রিভিউ প্যারেড অনুষ্ঠিত হয়। কেট মিডলটন আইরিশ গার্ডসের কর্নেল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর