শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কোপা আমেরিকায় পেলে–নেইমারদের ১০ নম্বর উঠছে রদ্রিগোর পিঠে

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ জুন ২০২৪, ১৫:১৯

পেলে, রিভেলিনো, জিকো, রাই, রিভালদো, রোনালদিনিও, কাকা, নেইমার—ব্রাজিলের বর্ণাঢ্য ফুটবল ইতিহাসের গল্প শোনাতে বসলে এই নামগুলো অবধারিতভাবেই আসবে। তবে ব্রাজিলের কিংবদন্তি হওয়ার পাশাপাশি এই নামগুলোর মধ্যে আরও একটি মিল আছে।

এঁরা সবাই বিভিন্ন সময় ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন। যে তালিকায় এবার যুক্ত হচ্ছেন রদ্রিগোও। রিয়াল মাদ্রিদের এই তরুণ ফরোয়ার্ড কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলবেন।

ফুটবলে ১০ নম্বর জার্সির মর্যাদা বরাবরই আলাদা। পেলে–ম্যারাডোনাসহ অনেক কিংবদন্তি ফুটবলার এই জার্সি পরে খেলে অসামান্য সাফল্য পেয়েছেন। সৃষ্টিশীলতা, গতিময়তা এবং আক্রমণ—এসবের সঙ্গেও দারুণ সংযুক্তি আছে এই জার্সির।

তাই কোন দলে কারা এই জার্সি পরে খেলছেন, সেদিকেও দৃষ্টি থাকে ভক্ত–সমর্থকদের। ব্রাজিলে লম্বা সময় ধরে এই জার্সি দখলে ছিল নেইমারের। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার চোটের কারণে কোপা আমেরিকার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন। যে কারণে কোপা আমেরিকায় আইকনিক এই জার্সির মর্যাদার ভার বইতে হবে রদ্রিগোকে।

১০ নম্বর জার্সি পরে রদ্রিগো অবশ্য আগেও খেলেছেন। নেইমারের অবর্তমানে বিশ্বকাপ বাছাই এবং প্রীতি ম্যাচে এই জার্সি উঠেছিল রদ্রিগোর পিঠে। কিন্তু কোপার মতো বড় টুর্নামেন্টে এই প্রথম ১০ নম্বর জার্সি পরে খেলবেন রদ্রিগো। এর আগে রদ্রিগো বলেছিলেন, নেইমার নিজেও নাকি চান তাঁর অবসরের পর ১০ নম্বর জার্সিটা রদ্রিগোই পরুন। কে জানে, নেইমারের অবসরের আগেই সে ধারা শুরু হয়ে গেল কি না!

রদ্রিগোর ১০ নম্বর ছাড়া অন্য জার্সিগুলোর মধ্যে ৭ নম্বর জার্সি পরে খেলবেন ভিনিসিয়ুস জুনিয়র। এ ছাড়া অন্যদের মধ্যে ১১ নম্বর জার্সি পরে রাফিনিয়া এবং ৯ নম্বর জার্সি পরে খেলবেন এনদ্রিক। গোলকিপারের ১ নম্বর জার্সি থাকছে আলিসনের পিঠেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর