শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এই মেয়ে বিশ্ব জয় করবে, কাকে বললেন আলিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ জুন ২০২৪, ১২:১৮

বলিউডে এলো আরেক নতুন সদস্য। বাবা হয়েছেন বরুণ ধাওয়ান। ২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ দিনের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। বিয়ের তিন বছরের মাথায় ‘লক্ষ্মী’ এলো বরুণ-নাতাশা দম্পতির ঘরে। সবাই শুভেচ্ছা জানান অভিনেতা ও তার স্ত্রীকে। শুধু বাদ পড়েছিল বরুণের প্রথম ছবির নায়িকা আলিয়া ভাট। আলিয়া আর বরুণ একসঙ্গেই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।

২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ। এর পর শোনা যায় তাদের প্রেমকাহিনী। তারা কিছু দিন প্রেমও করেছেন। যদিও সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। খুনসুটিতে ভরা বন্ধুত্বটা শুধু রয়ে গেছে। পরে ‘কলঙ্ক’ ছবিতেও তাদের জুটি দুর্দান্ত জনপ্রিয়তা পায়। দর্শকও বারবার এই দুই বন্ধুকে একসঙ্গে দেখতে চেয়েছেন। তবে এখনই রুপালি পর্দায় তাদের একসঙ্গে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই।

ইতোমধ্যে রণবীর কাপুরের সঙ্গে সংসার পেতেছে আলিয়া। তাদের জীবনে কন্যা রাহার আগমন ঘটে। এবার নিজের মেয়ে নয়, অন্যের মেয়ের ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী, এই মেয়ে সারা বিশ্ব জয় করবে।

বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়ে আলিয়া জানান, ‘খুব খুশি হয়েছি। আরেকটা ছোট্ট মেয়ে সারা বিশ্ব জয় করতে চলেছে। অভিনন্দন বরুণ ও ন্যাট।

গত সোমবার (৩ জুন) সন্ধ্যায় মুম্বাইয়ের প্রথম সারির একটি হাসপাতালে ধাওয়ান পরিবার নাতাশাকে নিয়ে যেতেই সেখানে ভিড় জমান সাংবাদিকরা। তখন থেকেই জল্পনা শুরু, ‘ছোটা বরুণ’ আসছে, না বলিউডের নতুন নায়িকা!


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর