শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নতুন যে পরিচয়ে আসছেন অনন্যা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৮:১৯

‘কল মি বে’-এর হাত ধরে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন অনন্যা পান্ডে। এ খবর পুরোনো। তবে সিরিজটি দিয়ে আরও এক নতুন পরিচয়ে আসতে চলেছেন নায়িকা। 

অনন্যার অনুরাগীরাও তাঁর প্রথম সিরিজ মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভক্তদের মধ্যে উৎসাহ আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য অনন্যা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, এই প্রথম তিনি সেটে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

গতকাল মঙ্গলবার (৪ জুন) অনন্যা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘আজ সেটে প্রথম সহকারী পরিচালক হিসেবে কাজ করছি।’ ছবিতে তাঁকে সেটে বসেই চিত্রনাট্য পড়তে দেখা গিয়েছে। এ ছাড়া গুঞ্জন আছে, সিরিজটির প্রযোজনার সঙ্গেও জড়িত অনন্যা। এ ছবির মাধ্যমে হয়তো তিনি সেই ইঙ্গিতই দিয়েছেন।

‘কল মি বে’-তে অনন্যাকে একজন ফ্যাশন তারকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ওটিটি প্ল্যাটফর্মটি সম্প্রতি এ সিরিজের পোস্টারও প্রকাশ্যে এনেছে।

পোস্টারে লেখা রয়েছে, ‘শহরে একজন নতুন ফ্যাশনিস্তা এসেছেন, তিনি এখানেই থাকবেন আর সব স্বাভাবিক ধারণা ভেঙে গুঁড়িয়ে গড়বেন নতুন কিছু। নতুন সিরিজ “কল মি বে” আসছে।’

অনন্যাকে শেষ দেখা গিয়েছিল সিদ্ধান্ত চতুর্বেদী ও আদর্শ গৌরবের সঙ্গে ‘খো গ্যায়ে হাম কাহা’তে। এই ছবিতে তাঁর অভিনয়ও খুব প্রশংসিত হয়েছিল। ওয়েব ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর