শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘মেসি আমার কাছে দর্পণ’, বললেন নেইমার

খেলা ডেস্ক

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৭:১৩

প্রিয় বন্ধু লিওনেল মেসি অনেক দূরে থাকলেও তার সঙ্গে নিয়মিত কথা হয় বলে জানালেন আল হিলালের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দুজনের বয়সের ব্যবধান চার বছর। দুজন খেলেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশে। কিন্তু লিওনেল মেসি ও নেইমারের সম্পর্ক দারুণ। কোনো দূরত্বই দুজনের বন্ধুত্বে ভাটা পড়তে দেয়নি। বন্ধন আজও অটুট সেই আগের মতোই। বরাবরই মেসির গুণমুগ্ধ নেইমার এবার যেমন বললেন, দূরে থাকলেও আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে নিয়মিত কথা হয় তার।

বার্সেলোনায় দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন লম্বা সময়। এরপর পিএসজিতেও ছিলেন একসঙ্গে। নেইমার পিএসজি থেকে নোঙর ফেলেছেন সৌদি আরবের দল আল হিলালে। মেসি ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিকে।

এই দুরত্ব দুজনের সম্পর্কে কোনো দেয়াল তুলতে পারেনি।

গত মৌসুমে চোটের কারণে আল হিলালের হয়ে সেরাটা নিংড়ে দিতে পারেননি নেইমার। তবে দলের লিগ জয়ের উৎসবে ছিলেন সঙ্গী। এরপরই তিনি পান মেসির বার্তা।

ব্যান্ড স্পোর্টসের সঙ্গে আলাপে ৩৬ বছর বয়সী মেসিকে নিয়ে বরাবরেই মতো উচ্ছ্বাস ঝরল নেইমারের কণ্ঠে। ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানালেন, মেসি তার কাছে দর্পণের মতো।

“আমরা এখন দুজনের থেকে অনেক দূরে, কিন্তু আমরা কথা বলি। প্রচুর কথা বলি। এমনকি, গতকালও সে আমাকে বার্তা পাঠিয়েছে। আমরা ভালো আছি। পরস্পরের জন্যও খুশি।”

“এখানেও (আল হিলালে) যখন শিরোপা জিতি, সে আমাকে বার্তা পাঠিয়েছে। তার সঙ্গে কথা বললাম। অসাধারণ একজন মানুষ। সে আমার কাছে দুর্দান্ত একটা দর্পণ। গ্রেট আইডল। আমার আদর্শ হওয়া সত্ত্বেও সে আমার একজন বন্ধু এবং আমরা অনেক গল্প করি নিজেদের মধ্যে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর