শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিজেপির ঘাঁটি গান্ধীনগরে অমিত শাহ কোন অবস্থানে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১১:২৬

লোকসভার গান্ধীনগর আসনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় ব্যবধানে এগিয়ে আছেন।

গান্ধীনগর আসনটির অবস্থান ভারতের গুজরাট রাজ্যে। আজ মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। সকাল পৌনে ১০টার তথ্য অনুযায়ী, ভোট গণনার প্রাথমিক পর্যায়ে ২১ হাজার ৬৭৪ ভোটে এগিয়ে ছিলেন অমিত শাহ। আসনটিতে কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেল।

একসময় গান্ধীনগর আসনের সংসদ সদস্য ছিলেন বিজেপির লালকৃষ্ণ আদভানি। তিনি ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন। বিজেপির অটল বিহারি বাজপেয়ীও এই আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী।

গান্ধীনগর আসনে গত ৭ মে ভোট হয়। আসনটি ১৯৮৯ সাল থেকে বিজেপির দখলে রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গান্ধীনগর আসনে বিজেপির ওজনদার প্রার্থী অমিত শাহ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।

এবার সাত দফার লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ১ জুন। গত শনিবার (১ জুন) ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ।

প্রতিটি বুথফেরত জরিপের আভাস, এ নির্বাচনে আবার জিতছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করেছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর