শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘নতুন শিখর চাই না’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১২:০৭

মুক্তির পর থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে অভিনেত্রী জাহ্নবি কাপুর ও রাজ কুমার রাওয়ের ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। অনেকেই ভেবেছিলেন ফাঁকা মাঠে দারুণ খেলবে সিনেমাটি। মুক্তির প্রথমদিন ভারতজুড়ে ৭ কোটির বেশি আয় করলেও দ্বিতীয় দিনে ৪ কোটিতে নেমে এসেছে। যা বেশ চিন্তায় ফেলে দিয়েছে সংশ্লিষ্টদের।

তবে সিনেমাটির আয় নিয়ে শঙ্কা তৈরি হলেও প্রচারণায় গিয়ে ভিন্ন খবর দিয়ে শিরোনামের এলেন জাহ্নবি। একাধিক প্রেমের গুঞ্জন থাকলেও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে শিগগিরই পুরোনো প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি।

যদিও এ প্রসঙ্গে প্রত্যক্ষভাবে কিছুই বলেননি এই অভিনেত্রী। তবে এবার মুখ ফসকে নিজেদের সম্পর্কের বিষয়টি সামনে আনলেন জাহ্নবি। সম্প্রতি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার প্রচারে কপিল শর্মার শোয়ে এসেছিলেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর। সেখানে জাহ্নবির উদ্দেশে বিয়ে নিয়ে একটি প্রশ্ন ছুড়ে দেন কপিল। তিনি জিজ্ঞেস করেন, ‘একই জগতের মানুষকে আপনি পছন্দ করবেন, নাকি জীবনের যে শিখর-এ আছেন সেখানেই ভালো আছেন?’

কিছুটা লজ্জা পেয়ে জাহ্নবি উত্তর দেন, ‘আমি যে শিখর-এ রয়েছি, সেখানেই খুব খুশি আছি। নতুন শিখর চাই না।’ জাহ্নবির এই ইঙ্গিতেই স্পষ্ট হয়, শিখরের সঙ্গেই ভবিষ্যত্ পরিকল্পনা করেছেন তিনি। তবে বিয়ে কবে করছেন, তা নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর