শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ব্যালন ডি’অর ডাকছে ভিনিসিয়ুসকে

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১২:০১

বয়সটা মাত্র ২৪ ছুঁইছুঁই। ইতিমধ্যে দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা হাতে তুলেছেন। দুটি ম্যাচেরই ফাইনালে পেয়েছেন গোলের দেখা। গত পরশু রাতে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় শিরোপার ছোঁয়া পেয়েছেন এই ব্রাজিলিয়ান। এরপরে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ভিনিসিয়ুস জুনিয়রের নাম না আসার কোনো কারণ নেই। কোপা আমেরিকায় ব্রাজিলের জার্সিতে ফর্ম ধরে রাখতে পারলে তার হাতেই উঠতে পারে ব্যালন ডি’অরের কাঙ্ক্ষিত শিরোপা।

২০২৩-২৪ মৌসুমে ৬টি গোল করেছেন ভিনি। অ্যাসিস্ট করেছেন ৫টিতে। টুর্নামেন্টটিতে তার থেকে বেশি গোল রয়েছে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও পিএসজির কিলিয়ান এমবাপ্পের। ফরাসি ও ইংলিশ তারকার গোল ৮টি। এই মৌসুমে সবমিলিয়ে ২৪টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস। সবচেয়ে বড় কথা লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের শিরোপা উঠেছে তার হাতে। তাতে কোপাতে ভালো কিছু করতে পারলে সবাইকে পিছে ফেলে উঠে আসতে পারেন ব্যালন ডি’অরের একক দাবিদার হিসেবে।

১৫তম শিরোপা জেতার পরে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘ভিনি ব্যালন ডি’অরের দাবিদার। আমি মনে করি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’ ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও বলেছেন একই কথা। তার মতে, ভিনিসিয়ুসেরই এই পুরস্কার জেতা উচিত। এ দিকে ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও সামাজিকমাধ্যমে তেমন কিছুর ইঙ্গিত দিয়েছেন। ভিনির ছবি ও নাম যুক্ত করে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন লিখেছেন, ‘সোনালী বলের অপেক্ষা!’ এবার সেই অপেক্ষা কতটুকু বাস্তবে পরিণত হয়, সেই অপেক্ষাতে রয়েছেন ভক্তরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর