শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এমপি আনার হত্যাকাণ্ড

নেপালে আটক সিয়ামের বিরুদ্ধে ঢাকায় গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১১:৪৮

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল হোতা আখতারুজ্জামান শাহীনের সহযোগী নেপালে আটক সিয়ামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি সিয়ামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।

গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

জানা গেছে, নেপালে আটক হওয়া সিয়ামকে হেফাজতে নিতে চাইছে বাংলাদেশ ও ভারত উভয় দেশের তদন্ত সংশ্লিষ্টরা। আনার কলকাতায় হত্যার শিকার হওয়ায় এবং এ ঘটনায় কলকাতায় মামলা হওয়ায় পশ্চিমবঙ্গ সিআইডি আসামি সিয়ামকে পেতে চাইছে।

অন্যদিকে আনার বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশের শেরেবাংলা নগর থানায় এমপি আনারকে অপহরণ করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ পুলিশও এই আসামিকে পেতে চাইছে।

নেপালে আটক এই আসামিকে পাওয়া নিয়ে দুই দেশের পুলিশের মধ্যে আলোচনা চলছে। বাংলাদেশ ও ভারতের দুটি টিম ইতিমধ্যে নেপালে অবস্থান করছে। তবে এ বিষয়ে উভয় দেশের পুলিশ সিদ্ধান্তে পৌঁছালে নিয়ম অনুযায়ী আসামি সিয়ামকে হস্তান্তর করবে বলে জানিয়েছে নেপাল পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর