শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আফগানিস্তানে নৌকা ডুবে নিহত ২০

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৫:৩৮

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি নৌকা ডুবে ২০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) একটি নদী পাড় হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নানগারহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক পরিচালক কুরাইশি ব্যাডলন।

কুরাইশি ব্যাডলন বলেন, মহামান্দ দারা জেলায় নৌকা ডুবে শিশু ও নারীসহ ২০ জনের মৃত্যু হয়েছে।

গ্রামবাসীর বরাত দিয়ে ব্যাডলন আরো বলেন, ওই নৌকায় ২৫ জন যাত্রী ছিল। দুর্ঘটনাস্থল থেকে পাঁচ জন প্রাণে বেঁচে ফিরেছেন।

নাঙ্গারহার স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন একজন পুরুষ, একজন নারী ও তিন শিশু।

স্বাস্থ্য বিভাগ আরো জানিয়েছে, ঘটনাস্থলে চিকিৎসাকর্মী ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনার কারণ না জানিয়ে কর্মকর্তারা বলেছেন, বাকি মরদেহগুলো উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর