শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এত বছরের নিয়ম ভঙ্গ করে ক্যাটরিনাকে ঠোঁটে চুমু শাহরুখের, কী কারণে এমনটা করলেন বাদশাহ?

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
৪ জুলাই ২০২৩, ১২:২৯

শাহরুখ খান, ক্যাটরিনা কইফ

 তিনি রোম্যান্সের বাদশাহ। আট হোক কিংবা ৮০ প্রায় সব বয়সি মহিলারাই রয়েছেন তাঁর অনুরাগীর তালিকায়। পর্দায় প্রেম ফুটিয়ে তুলতে তিনি একমেবাদ্বিতীয়ম। তবে শাহরুখের একটা নিয়ম রয়েছে, তিনি পর্দায় চুমু খাবেন না। যাকে বলে ‘নো কিসিং পলিসি’। যার নড়চড় হয়নি এত বছরের কেরিয়ারে। কিন্তু সেই নিয়মভঙ্গ হয় ৪০তম ছবি ‘যব তক হ্যায় জান’-এর সময়। ২০১২ সালে মুক্তি পায় এই ছবি। পরিচালক যশ চোপড়ার শেষ ছবি। শাহরুখ খান, ক্যাটরিনা কইফ ও অনুষ্কা শর্মা অভিনীত এই ছবিতেই এত বছরের মেনে চলা নিয়ম ভাঙলেন অভিনেতা। চুম্বনের দৃশ্যে বিব্রত হয়েছেন শাহরুখ, তা-ও কেন ভাঙলেন? এত বছরের নিয়ম জানালেন অভিনেতা।

 

 

যে কোনও ছবিতে সইসাবুদ করার আগে দুটোই শর্ত রাখেন শাহরুখ। এক তিনি ঘোড়ায় চড়তে পারবেন না। দ্বিতীয়ত, পর্দায় চুম্বন করবেন না। কারণ দু’টি কাজই তাঁর জন্য চরম অস্বস্তিকর। শাহরুখের কথায়, ‘‘আমায় কেউ গল্প শোনাতে এলে আমি আগেই বলে দিই ঘোড়ায় চড়া ও চুম্বনের দৃশ্যে আপত্তি আছে।’’

 

এই ছবির জন্যও প্রথমে আপত্তি থাকলেও পরে অবশ্য ক্যাটরিনার ঠোঁটে‌ ঠোঁট ছোঁয়ান অভিনেতা। শাহরুখের কথায়, ‘‘শুটিং সেটে প্রায় ১০০ মানুষের সামনে এ ধরনের দৃশ্যে অভিনয় কতটা বিব্রতকর ছিল তা জানিয়েছিলাম যশজিকে। প্রথমে অবশ্য আদিত্য চোপড়া ও যশ চোপড়া দু’জনেই বলেন চুম্বনের দৃশ্যে অভিনয় করতে হবে না। পরে আমাকে বাধ্য করেন ওঁরা। এ ছাড়া পারিশ্রমিকও দেন।’’ যদিও তার পর এখনও পর্যন্ত কোনও ছবিতে অন্য কোনও নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি শাহরুখকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর