শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কোর্তোয়াকে বাদ দিয়ে দল ঘোষণা বেলজিয়ামের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৭:৩৯

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) ২০২৪–এর জন্য দল ঘোষণা করেছে মহাদেশটির অন্যতম পরাশক্তি বেলজিয়াম। যেখানে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা গোলকিপার থিবো কোর্তোয়ার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোয়েন ক্যাসটিলস, থমাস কামিনস্কি, ম্যাটজ সেলসদের গোলবার সামলানোর জন্য নেওয়া হয়েছে। এর বাইরে ব্রুইনা, লুকাকুদের ইউরোর জন্য শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা দলটি।

আগামী ১৫ জুন জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরোপের সর্বোচ্চ এই প্রতিযোগিতার জন্য বেলজিয়াম ২৫ সদস্যের দল ঘোষণা করেছে আজ মঙ্গলবার (২৮ মে)। ইনজুরির কারণে ইউরোতে খেলতে পারবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন বেলজিয়ামের কোচ ডমেনিকো টেডেস্কো। অথচ ইতোমধ্যে পুরো ফিট হয়ে রিয়ালের হয়ে ম্যাচও খেলেছেন গোলবারের এই বিশ্বস্ত ফুটবলার। এমনকি আগামী ১ জুন বরুশিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন লীগের ফাইনালে রিয়ালের হয়ে কোর্তোয়ার খেলার কথা রয়েছে।

ইউরো দলে ফিরেছেন কাতার বিশ্বকাপের আর দলে ডাক না পাওয়া মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেল। এ ছাড়া এখন পর্যন্ত আন্তর্জাতিক অভিষেক না হওয়া ফুটবলার হিসেবে একমাত্র ডাক পেয়েছেন ক্লাব ব্রুগের হয়ে খেলা ম্যাক্সিম ডি কাইপার। একইসঙ্গে বেলজিয়ামের হয়ে সবেচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৭ বছর বয়সী জ্যান ভারটোঙ্গেন, সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু এবং অভিজ্ঞ কেভিন ডি ব্রুইনাও আছেন এই দলে।

আসন্ন ইউরোতে গ্রুপ ‘ই’তে রয়েছে বেলজিয়াম।

যেখানে তাদের অপর তিন সঙ্গী ইউক্রেন, স্লোভাকিয়া ও রোমানিয়া। স্লোভাকিয়ার বিপক্ষে ১৭ জুন প্রথম ম্যাচ দিয়ে ইউরো যাত্রা শুরু করবে বেলজিয়াম। এরপর ২২ জুন রোমানিয়া এবং ২৬ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউক্রেন।

বেলজিয়ামের স্কোয়াড:

গোলরক্ষক : কোয়েন ক্যাসটিলস, থমাস কামিনস্কি, ম্যাটজ সেলস।

ডিফেন্ডার : থমাস মেউনিয়ার, আর্থুর থিয়েট, জ্যান ভারটোঙ্গেন, টিমোথি ক্যাসট্যান, জেনো ডিবাস্ট, ম্যাক্সিম ডি কাইপার, উটস ফায়েস।

মিডফিল্ডার : কেভিন ডি ব্রুইনা, ওরেল মানগালা, আমাদৌ ওনানা, ইউরি টিয়েলমান্স, আর্থুর ভার্মারেন, অ্যাস্টার ভ্র্যানক্স, অ্যাক্সেল উইটসেল।

ফরোয়ার্ড : রোমেলু লুকাকু, জোহা বাকায়োকো, ইয়ান্নিক কারাসকো, চার্লস ডি কেটেলায়ের, জেরেমি ডোকু, দোদি লুকবাকিও, লয়েস ওপেন্দা, লিয়েন্দ্রো টসার্ড।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর