শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ মে ২০২৪, ১৭:১২

বিশ্ব আসরের মূল পর্বে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার। র‌্যাঙ্কিংয়ের ১৯তম দলে বিপক্ষে টাইগারদের বাজে পারফরম্যান্স বাড়িয়েছে দুশ্চিন্তা। কারণ এ দলটা নিয়েই বিশ্বকাপে লড়তে হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে। গ্রুপে থাকা বাকি দুই দল নেদারল্যান্ডস ও নেপালও যে যুক্তরাষ্ট্রের চেয়ে শক্তিশালী।

তবে দশ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে পারফরম্যান্স যেমনই হোক, স্কোয়াডে কোনো পরিবর্তন আসছে না। জানিয়েছেন, প্রধান নির্বাচক গাজীয় আশরাফ হোসেন লিপু।

গত ১৪ মে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিজার্ভ দলে নেয়া হয় আফিফ হোসেন ও হাসান মাহমুদকে। সে সময় দল ঘোষণা করলেও শনিবার (২৫ মে) পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রেখেছিল আইসিসি।

তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা দলের ওপরে ভরসা রাখছে বিসিবি। যার কারণে স্কোয়াডে আসছে না কোনো পরিবর্তন। যদিও দলটা দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে হতাশ করেছে।

এ বিষয়ে শনিবার (২৫ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘বাংলাদেশের বিশ্বকাপ দলে কোনো পরিবর্তন আসছে না। নির্বাচিত দলের ওপর আস্থা আছে। কোচ, ক্যাপ্টেন সবার সঙ্গে কথা বলে এই স্কোয়াডই বহাল রেখেছি।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে টাইগারদের ব্যর্থতা নিয়েও কথা বলেছেন লিপু। প্রথম ম্যাচ হারের জন্য তিনি অবশ্য অনুশীলনের সুযোগ না পাওয়ার অজুহাত দিয়েছেন। আর দ্বিতীয় ম্যাচের দায়টা দিয়েছেন ব্যাটারদের।

লিপু বলেন, ‘প্রথম ম্যাচে ব্যাটিংয়ে চাপে ছিলাম। টর্নেডোর কারণে অনুশীলন করতে পারেনি দল। দ্বিতীয় ম্যাচে পরিস্থিতি অনুযায়ী ব্যাট হয়নি। ১৫০ এর বেশি টি-২০ খেলেছি। সঠিক সময় সঠিকভাবে কাজ লাগাতে না পারা হতাশার।’

এদিকে সুখবর দিয়েছেন পেসার তাসকিন আহমেদকে নিয়ে। ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে না পারলেও শিগগিরই মাঠে ফেরার জন্য প্রস্তুত হবেন টাইগার পেসার।

প্রধান নির্বাচক বলেন, ‘তাসকিন ১ তারিখ থেকে বোলিং শুরু করবে। ৫ তারিখ ফুল ফ্লেজ রানআপে বোলিং করবে।’

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনের বিশ্ব আসরের পর্দা উঠবে ২ জুন। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব।

ট্রাভেলিং রিজার্ভ: হাসান মাহমুদ এবং আফিফ হোসেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর