শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কানে বিভিন্ন লুকে নজর কাড়লেন ভাবনা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ মে ২০২৪, ১৭:১১

সিনেমায় আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’-এর ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কোনো চলচ্চিত্রের ব্যানারে নয় বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গিয়েছেন তিনি। নিজেকে আলাদাভাবে জানান দিতে একেকদিন একেক ডিজাইনের নজরকাড়া পোশাক পরে এসেছেন লাইমলাইটে।

বাংলাদেশ সময় ১২ মে রাতে ভাবনা কানে পৌঁছেই ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান’। কানে ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে ভাবনাকে। সবকয়টি ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

প্রথম দিন কালো রঙের ব্লেজার পরেছেন। সেদিন সাধারণ সাজে গ্ল্যামারাস লুকে দেখা গেছে এই অভিনেত্রীকে।

দ্বিতীয় দিনে অভিনেত্রীকে দেখা গেছে নীল রঙের ফুলেল নকশা করা গাউনে। গায়ে আলাদা করে কোনো গয়না পরেননি তিনি। খোপা করা চুলে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন এই অভিনেত্রী।

একইদিনে কালো গোল্ডেন গাউনে নজর কেড়েছেন ভাবনা। গাউনের সামনের অংশে ছিল একটি কাকের ডিজাইন। ছবিটি পোস্ট করে ফেইসবুকে ভাবনা লিখেছেন, ‘কান উৎসবে আমার সঙ্গে আমার কাক নিয়ে হাজির হয়েছি’।

এরপরে বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে মোহনীয় রূপে ধরা দিয়েছেন ভাবনা।

আরেক পোশাকে কালজয়ী চার অভিনেত্রী ববিতা, সুবর্ণা মোস্তফা, মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্নকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ভাবনা। ভাবনা জানান, তাদের অভিনয় দেখে তিনি বড় হয়েছেন, অনুপ্রেরণা পেয়েছেন।

এছাড়া দেশীয় পোশাক শাড়িতেও কানে নজর কেড়েছেন ভাবনা। ঢাকাই জামদানির সঙ্গে রিকশা পেইন্টের মোটিফে তৈরি ব্লাউজ আর নিখুঁত কারুকাজের গয়নায় অপূর্ব লেগেছে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে ভাবনার ভিন্ন ভিন্ন লুকে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও।

বিভিন্ন দেশের ২২টি সিনেমা জায়গা পেয়েছে প্রতিযোগিতা বিভাগে। ১৮টি সিনেমা লড়বে আঁ সার্তে রিগার্ডে। ২৫ মে পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামবে এ উৎসবের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর