শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী, দাবি রিপোর্টে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ মে ২০২৪, ১১:০৮

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

স্থানীয় সময় আজ সোমবার (২০ মে) সকালে ইরানি সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস ও মেহের নিউজ’সহ স্থানীয় আরও কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে। এছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও মেহের নিউজের বরাত দিয়ে একই দাবি করা হয়েছে।

রবিবার (১৯ মে) সন্ধ্যায় রাইসি ও আমির আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।

তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, “এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যান্য কর্মকর্তারা প্রাদেশিক রাজধানী শহর তাবরিজের পথে প্রাণ হারিয়েছেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, “দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে...দুর্ভাগ্যবশত, সব যাত্রী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।”

এরই মধ্যে দুর্ঘটনার শিকার ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ধ্বংসাবশেষের ড্রোন ফুটেজ শেয়ার করা হয়েছে, এতে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী ওই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

রেড ক্রিসেন্টের তোলা ওই ফুটেজে, পাহাড়ের উপর ঝলসে যাওয়া মাটির বড় অংশের পাশে হেলিকপ্টারটির লেজ দেখা যাচ্ছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলে প্রাণের কোনও চিহ্ন নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনেও এমনটিই দাবি করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর