শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বৃষ্টি নিয়ে সুখবর, হতে পারে লঘুচাপ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ মে ২০২৪, ১২:৫১

রাজধানীতে আজ শনিবার (১৮ মে) সকালে একদফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আকাশও ছিল মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কিছুটা কাটলেও রোদ ওঠেনি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ রকম মেঘলা আকাশ সারা দেশেই কমবেশি থাকবে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতাও বাড়বে। একটি লঘুচাপও তৈরি হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, মূলত দেশের উত্তর-পূর্বাঞ্চলে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে রাজধানীর মতো এমন আবহাওয়া থাকবে। তিনি আরও বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা বাড়বে। কয়েক দিন ধরে যে তাপপ্রবাহ চলছিল, তা প্রশমিত হবে।’

গতকাল শুক্রবার (১৭ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি বিভাগ—ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনায় বিশেষ সতর্কতা জারি করে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়—৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এরপরে আজ (১৮ মে) বৃষ্টি নিয়ে সুখবরই দিল আবহাওয়া অধিদপ্তর।

বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, আজ থেকে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে আসবে। এ ছাড়া আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা আছে। যেসব জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে।

অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ঢাকা, ময়মনসিংহ, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর