শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাহুবলীর রেকর্ড ভাঙার পথে ‘রামায়ণ’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১৩:৩৯

ভারতীয় সিনেমার ইতিহাসে যুগান্তকারী সিনেমা বলা হয় বাহুবলীকে। সিনেমাটি ভারতে তো বটেই, আন্তর্জাতিক বাজারেও বহু রেকর্ড ভেঙে দিয়েছে। এবার সেই বাহুবলীর রেকর্ড ভাঙার জন্য রীতিমতো মহা আয়োজন করে নামছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ।’ ভারতের এই মহাকাব্যিক চলচ্চিত্রটি নির্মাণের আগেই তুমুল আলোচনায়।

এবার ভারতীয় প্রতিবেদন অনুসারে, সিনেমাটির বাজেট ইতোমধ্যেই রেকর্ড তৈরি করতে যাচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮৩৫ কোটি বাজেটে তৈরি হবে ‘রামায়ণ’। তবে এখানেই শেষ নয়। বাজেট নাকি আরও বাড়তেও পারে! আর এই বাজেট শুধুমাত্র প্রথম কিস্তির জন্য।

সেই হিসেবে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে রামায়ণ। বাহুবলীর দুটি কিস্তি মিলিয়ে মোট বাজেট ছিল ৪৩০ কোটির মতো। তাই বাজেটের দিক থেকে ইতোমধ্যেই বাহুবলীকে ছাড়িয়ে যাচ্ছে রামায়ণ।
তবে একাধিক প্রতিবেদন অনুসারে, শুটিং শুরু হতে না হতেই বিপাকে পড়ে রণবীরের ‘রামায়ণ।’

এর আগেও শোনা গিয়েছিল অর্থের কারণে প্রায় বন্ধ হতে বসেছিল সিনেমাটির শুটিং। সেই সমস্যা কাটিয়ে অবশ্য সম্প্রতি ‘রামায়ণ’-এর শুটিং শুরু করেছেন পরিচালক নীতিশ তিওয়ারি। এমনকি, কয়েকদিন আগে শুটিং ফ্লোর থেকে ফাঁসও হয়েছে রণবীরের ‘রাম’ অবতারের ছবি। সীতারুপে দেখা গেছে সাই পল্লবীকে।
জানা যাচ্ছে, রামায়ণের স্বত্ত্ব নিয়ে দুই প্রযোজনা সংস্থার অশান্তি চলছে।

আর এ কারণেই নাকি আটকে যেতে পারে রামায়ণের শুটিং। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সিনেমাটির অন্যতম প্রযোজনা সংস্থা মধু মন্টেনার সঙ্গে আর্থিক লেনদেনের সমস্যা নিয়ে জটিলতা শুরু হয় প্রাইম ফোকাস টেকনোলজিসের। প্রাইম ফোকাস টেকনোলজিস অনেক আগেই প্রজেক্ট রামায়ণ নামে স্বত্ত্ব কিনে রেখেছিল। তা মন্টেনা প্রযোজনা সংস্থাকে বিক্রির সময় যে অর্থের কথা হয়, তা পায়নি। অন্যদিকে, মন্টেনা প্রযোজনা সংস্থার কথায়, প্রোজেক্ট রামায়ণ একেবারেই তাদের।

এই তর্কের মাঝে পড়েছেন এই সিনেমার সহ-প্রযোজক এবং দক্ষিণী তারকা যশ। রামায়ণে রাবণের চরিত্রে অভিনয় করছেন তিনি। যশ জানিয়েছেন, রামায়ণ একেবারেই স্বপ্নের মতো। ইতোমধ্যেই ভিএফএক্সের কাজ শুরু হয়েছে। তাই এই সব সমস্যা কাটিয়ে শিগগিরই ফের শুটিং শুরু হবে। পরিচালকের সঙ্গেও এই নিয়ে আলোচনা হয়েছে।

তিনটি কিস্তিতে তৈরি হবে মহাকাব্যিক রামায়ণ। ২০২৫ সালের দীপাবলির আগেই ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন নির্মাতারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর