শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কার সঙ্গে প্রেম করছেন সুশান্ত'র প্রাক্তন রিয়া!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১২:৩৬

প্রয়াত অভিনয় তারকা সুশান্ত সিং রাজপুতের এক সময়কার প্রেমিকা রিয়া চক্রবর্তী নতুন প্রেম করছেন বলে খবর রটেছে! পাশাপশি এটাও ফিসফাঁস চলছে যে, সুশান্তকে কি একেবারেই মন থেকে মুছে ফেলেছেন এই অভিনেত্রী ? সম্প্রতি তার ইনস্টাগ্রামের পোস্ট দেখে কিন্তু এমনটাই মনে করছে নেটিজেনরা।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ইদানীং সোশাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ রিয়া। যখন যা করছেন, তখন সেই মুহূর্ত শেয়ার করছেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে। ঠিক তেমনই সোমবার ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে রিয়া লিখলেন, ''চ্যাপ্টার ২''। আর সেটা থেকেই অনেকে মনে করছেন রিয়া নতুন প্রেমে পড়েছেন।

গুঞ্জন চলছে - সাবেক মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক শিল্পপতি নিখিল কামাতের সঙ্গে নাকি প্রেম করছেন রিয়া। শুধু তাই নয়, শোনা যাচ্ছে রিয়া ও নিখিল নাকি লিভ ইন সম্পর্কেও থাকতে চলেছেন। তবে এই বিষয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি রিয়াকে।

২০২০ সালে যখন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়, তখন থেকেই রিয়ার জীবনে ঝড় বয়ে যায়। ওই বছরের ৮ সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করে ভারতীয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপর থেকে রিয়ার ঠিকানা ছিল বাইকুল্লা কারাগার। ৬ অক্টোবর মুম্বইয়ের সেশন কোর্ট রিয়ার জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছিল। কিন্তু তার পরের দিনই বম্বে হাই কোর্ট রিয়াকে জামিন দেয়। আর বর্তমানে জামিনে থেকে নতুন প্রেমের উন্মাদনায় ভাসছেন বলে শোনা যাচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর