শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ফরিদপুরে তৈরি হতো নকল এসএমসি'র ওরাল স্যালাইন-এন, ২ লাখ টাকা জরিমানা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১৩:২৩

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে নকল এসএমসি’র ওরাল স্যালাইন-এন তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে অবৈধ ওই কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা ও গোডাউন সিলগালা করা হয়। পাশাপাশি নকল পণ্য উৎপাদন করায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল শহরতলীর কানাইপুরে রুপা ফুড প্রডাক্টস নামে একটি খাদ্যপণ্য তৈরি প্রতিষ্ঠানে এ অভিযান চালান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় রুপা ফুড প্রডাক্টস নামে একটি খাদ্যপণ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। কারখানায় তৈরি করা হচ্ছিল ওরাল স্যালাইন-এন নামে নকল খাবার স্যালাইন। স্যালাইনের মোড়ক এসএমসির মোড়কের অবিকল। দেখা যায় ওই প্যাকেটে মেয়াদও ঠিকমতো লেখা নেই। এছাড়াও সেখানে বিভিন্ন কোম্পানির মোড়কে শিশু খাদ্য তৈরি করে প্যাকেটজাত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট কারখানা ও গোডাউন সিলগালা করে দেন এবং ২ লাখ টাকা জরিমানা করেন।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতকে সহায়তা করেন।

ফরিদপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন বলেন, অভিযানে সেখানে দুই লাখ পিচের অধিক নকল স্যালাইনের প্যাকেট পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে গোডাউন ও কারখানা সিলগালা করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর