শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শুক্রবারে মেট্রো চলার বিষয়টি গুজব

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৬:৪৪

যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে মেট্রো রেল শুক্রবারও চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)—মঙ্গলবার (১৪ মে) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে কর্তৃপক্ষ বলছে বিষয়টি গুজব।

ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মঙ্গলবার (১৪ মে) দুপুরে বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

এখন পর্যন্ত শুক্রবার মেট্রো চলার বিষয়টি গুজব। যদি এ রকম কোনো সিদ্ধান্ত হয় তাহলে আমাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

এমনকি আজ মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনিও শুক্রবারে মেট্রে চলার বিষয়টি নিশ্চিত করেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মেট্রোর মাত্র একটি লাইন চালু করেছি।

ধাপে ধাপে আরো পাঁচটি লাইন চালু হবে। পরে কোনো এক সময় শুক্রবার মেট্রো রেল চললেও চলতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
বেশ কয়েকটি গণমাধ্যমে জানানো হয়, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শুক্রবারও মেট্রো রেল চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

ডিএমটিসিএল সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমগুলো দাবি করে, আগামী জুলাই থেকে শুক্রবারও মেট্রো রেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

বর্তমানে মেট্রো রেল সপ্তাহের ছয় দিন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে। শুক্রবার বন্ধ থাকে মেট্রো রেল চলাচল।

বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর