শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

তাসকিনকে সহ-অধিনায়ক করার কারণ জানালেন প্রধান নির্বাচক

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৫:৪৯

চোটের সঙ্গে লড়ছেন। তবু বাংলাদেশ দলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। তা–ও আবার শুধুই একজন খেলোয়াড় হিসেবে নয়, বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবেই বিশ্বকাপ দলে আছেন তাসকিন।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি তাসকিনকে অধিনায়ক নাজমুল হোসেনের ডেপুটি রেখে দল ঘোষণা করেছে।

তাসকিনকে সহ-অধিনায়ক করার একটা ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। তাঁর কথা, ‘তিনি আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি বিভাগের নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সে জন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে।’

তাসকিন চোটের কারণে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে থাকছেন না। তবে বিশ্বকাপে তাঁকে সুস্থ অবস্থায় পাওয়ার আশা নির্বাচকদের, ‘যতটুকু তথ্য আছে, সেটা হলো বিশ্বকাপ চলাকালীন সময়ে সে সুস্থ হয়ে উঠবে। আপনারা জানেন যে এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না।’

তাসকিন সুস্থ না হলে বিশ্বকাপ দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সুযোগ পাওয়া হাসান মাহমুদের কপাল খুলে যাবে। যুক্তরাষ্ট্র সিরিজে তাঁকে খেলিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি তাসকিনের চিকিৎসা চলবে।

সময়মতো তাসকিন সুস্থ না হলে বিশ্বকাপ দলে সুযোগ হবে হাসানের। গাজী আশরাফ হোসেনই বললেন তা, ‘যদি সে খেলতে না পারে, তাহলে বিসিবি তাদের নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না। যদি সে কোনো কারণে না খেলে, তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। আশা করি, এমন কিছু না হোক।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর