শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এক ছবি তুলতেই নেন ২৫ লাখ রুপি, কত সম্পত্তির মালিক ওরি?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১৭:১৩

দিন দিন বলিউড বিনোদনের জগতের মধ্যমণি হয়ে উঠছেন ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি। বলিউডের নামী দামি প্রায় সকল অনুষ্ঠানেই এখন অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় এই ওরিকে। কিন্তু জানেন কি নিজের জনপ্রিয়তা বাড়াতে নয় বরং ছবি তার সাথে ছবি তোলার জন্য বিশাল পরিমাণের চার্জ করে থাকেন এই ফ্যাশন ইনফ্লুয়েন্সার ওরি।

২০১৭ সালে নিজের জন্মদিনে কাইলি জেনারের বাড়িতে কাইলির সাথে তোলা একটি ছবি পোস্ট করেন ওরি। সেখান থেকেই তার জনপ্রিয়তার শুরু বলে জানান ২৪ বছর বয়সী এই ইন্টারনেট তারকা। যার পর থেকে বলিউডের বিভিন্ন পার্টিতে এ-লিস্ট তারকাদের সাথে দেখা যায় তাকে।

অনেকেরই ধারণা নিজের জনপ্রিয়তা বাড়াতে ওরি বলিউডের বিভিন্ন পার্টিতে অংশ নেন। কিন্তু ওরিকে বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে আয়োজকেরাই দাওয়াত করে থাকেন। সেই সঙ্গে প্রতিটি অনুষ্ঠানে তারকাদের সঙ্গে ছবি তোলার জন্য তাকে আয়োজকদের পক্ষ থেকে ২০ থেকে ৩০ লাখ টাকা দেওয়া হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওরি জানান, “আমি কি সস্তা দেখতে? আপনি যদি আমাকে একটি ছবির জন্য বলেন আমি ২৫ লক্ষ টাকা চার্জ করি৷ যদি আমি নিজে অফার করি, আমি চার্জ করি না। ওরি আরো জানান, “প্রায় এক ডজন ম্যানেজার রয়েছে তার, যারা তার জীবন এবং পেশাগত জীবনের যত্ন নেয়।”

‘বলিউডের বিএফএফ’ তকমা পাওয়া ওরি তার ফ্যাশন ও পোস্টের ক্যাপশনের কারণে জনপ্রিয় হয়ে উঠছেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৫ লাখেরও বেশি। সেই সঙ্গে ওরি ২ থেকে ১০ কোটি রুপির মালিক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর