শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এবার ডিম মজুত হচ্ছে হিমাগারে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১২:১৬

বাজারে প্রতি ডজন ডিমের দাম আবার ১৫০ টাকায় উঠেছে। এখন প্রতি ডজন বাদামি ডিম ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা। গত ১০ দিনে ঢাকার বাজারে ডিমের দাম ডজনে ৩০ টাকার মতো বেড়েছে। গরমে উৎপাদন কমায় ডিমের দাম বাড়ছে বলে ধারণা অনেকের। তবে ডিম হিমাগারে মজুত করে বাজার অস্থিতিশীল করার অভিযোগও রয়েছে মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে।

গত তিন দিনে কিশোরগঞ্জ ও নরসিংদীর দুটি হিমাগারে প্রায় অর্ধকোটি ডিমের মজুত পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। হিমাগারে রাখা এসব ডিম রোজার সময়ে বা তারও আগে সংরক্ষণ করা হয় বলে ধারণা করা হচ্ছে। কারণ, ওই সময়ে বাজারে ডিমের চাহিদা পড়ে গিয়েছিল, দামও ছিল কম। খামারিদের কাছ থেকে কম দামে কেনা ডিম মধ্যস্বত্বভোগীরা হিমাগারে রেখে এখন বাড়তি দামে বিক্রি করছেন। গরমের কারণে ডিম উৎপাদন হ্রাস ও চাহিদা বৃদ্ধিকে পুঁজি করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন একশ্রেণির মুনাফালোভী।

হিমাগারে ডিম মজুত করা যায় কি না, এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ হিমাগার সমিতির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, এটাকে সম্পূর্ণভাবে বেআইনিও বলা যাবে না। তবে কেউ কোনো পণ্য অসৎ উদ্দেশ্যে মজুত করলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও বলছেন, বিদ্যমান মজুত আইনে ডিম হিমাগারে সংরক্ষণ করা হলে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সে জন্য তাঁরা বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে তাঁরা হিমাগারে থাকা ডিম বাজারে ছাড়ার জন্য ব্যবসায়ীদের তাগাদা দিচ্ছেন।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামন বলেন, ‘বেশ কিছু হিমাগারে অভিযান চালানো হয়েছে। তার মধ্যে দুটি হিমাগারে ডিমের মজুত পাওয়া গেছে। আমাদের ধারণা, আরও হিমাগারে ডিম থাকতে পারে।’

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, সংকটকে পুঁজি করে হিমাগারে রাখা লাখ লাখ ডিম বাড়তি দামে বাজারে ছাড়া হচ্ছে এবং বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

গতকাল শনিবার (১১ মে) রাজধানীর কারওয়ান বাজারে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হয়েছে ১৪৫ টাকা পর্যন্ত। পাড়া-মহল্লার দোকানে অবশ্য ১৫০ টাকা ডজন বিক্রি হতে দেখা গেছে। সাদা ডিমের দাম বাদামি ডিমের চেয়ে সামান্য কমে বিক্রি হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর