শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মেসি এমএলএসের যে নিয়মের কারণে আজ ফ্রি–কিক নিতে পারেননি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১১:৩৮

ধরুন আপনি লিওনেল মেসির পাঁড় ভক্ত, কোনো কারণে মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচটি মিস করেছেন। পরে ম্যাচের খবর নিতে গিয়ে দেখলেন, মায়ামির হয়ে আজ ফ্রি–কিক থেকে গোল করেছেন মাতিয়াস রোহাস। এই তথ্য পাওয়ার পর প্রথমেই আপনার মনে এই প্রশ্ন আসতে বাধ্য—মেসি আজ খেলেছেন তো? নইলে ফ্রি–কিক কেন রোহাস নেবেন!

মেসি আজ খেলেছেন, পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু ফ্রি–কিক নিতে পারেননি। সেটা মেজর লিগ সকারের (এমএলএস) নতুন এক নিয়মের কারণে।

কী সেই নিয়ম? মেসিই মূলত সেই ফ্রি–কিকটি আদায় করেন। প্রথমার্ধের ৪৩তম মিনিটে মন্ট্রিয়লের ফুটবলার জর্জ ক্যাম্পবেল মেসিকে ফাউল করেন। এমন ট্যাকলের কারণে মেসির প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে। যেখানে ১৫ সেকেন্ডের বেশি সময় লেগেছে। এমএলএসের নতুন নিয়ম অনুসারে, প্রাথমিক চিকিৎসায় ১৫ সেকেন্ডের বেশি সময় নিলে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হবে। চলতি মৌসুম থেকেই এই নিয়ম চালু হয়েছে।

মূলত সে কারণেই মেসি নন, ফ্রি–কিক নিতে হয় রোহাসকে। যদিও রোহাস হতাশ করেননি। মেসির মতো বাঁ পায়েরই দুর্দান্ত এক ফ্রি–কিকে গোল করেন।
তবে মেসি এমএলএসের এমন নিয়মে খুশি নন। মাঠের বাইরে এক ক্যামেরার সামনে ক্ষিপ্ত মেসি বলেন, ‘এ ধরনের নিয়ম হলে আমরা ভুল পথে আছি।’

মেসি পরেও কোনো গোল করতে পারেননি। কোনো গোলে সহায়তাও করতে পারেননি তিনি। চলতি বছরে এই প্রথম মায়ামির কোনো গোলে অবদান রাখতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। এরপরও মেসির মায়ামি জিতেছে ৩-২ গোলে। ২-০তে পিছিয়ে পড়ে মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচটি ৩-২ ব্যবধানে ইন্টার মায়ামি জিতেছে রোহাসের সঙ্গে লুইস সুয়ারেজ ও বেঞ্জামিন ক্রিমাশ্চির গোলে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর