শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আইপিএল: পন্তের ৩০ আর গিলের ২৪ লাখ রুপি জরিমানা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১১ মে ২০২৪, ১৮:০৮

আইপিএলে মন্থর ওভার রেটের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ঋষভ পন্ত। পাশাপাশি ৩০ লাখ রুপি জরিমানাও দিতে হবে দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে। একই ধরনের অপরাধে জরিমানা হয়েছে শুবমান গিলেরও। গুজরাট টাইটানস অধিনায়কের জরিমানা হয়েছে ২৪ লাখ রুপি।

এবারের আইপিএলে পন্তের দল তিনবার আর গিলের দল দুবার ওভার রেটে পিছিয়ে ছিল। অধিনায়কদের পাশাপাশি দল দুটির খেলোয়াড়দেরও ১২ লাখ রুপি বা ম্যাচ ফির ৫০ শতাংশ হারে (দুটির মধ্যে যা কম) জরিমানা করা হয়েছে।

আইপিএলে প্রতিটি দলকে ৮৫ মিনিটের মধ্যে ২০ ওভার বোলিং শেষ করতে হয়। কিন্তু ৭ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে বোলিং শেষ করতে ১১৭.৮২ মিনিট সময় নিয়েছিল দিল্লি। যা আইপিএল কোড অব কন্ডাক্টের ন্যূনতম ওভার রেট শর্তের লঙ্ঘন। এই ম্যাচের আগে আরও দুটি ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে ব্যর্থ হয়েছিল দিল্লি।

প্রথমবার মন্থর ওভার রেটের কারণে ১২ লাখ এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে ২৪ লাখ রুপি জরিমানা হয়ে থাকে। আর তৃতীয়বার ঘটলে ৩০ লাখ রুপির সঙ্গে অধিনায়ককে এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়। যে কারণে আগামীকাল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে পারবেন না পন্ত। বিসিসিআইয়ের সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যাচ রেফারির দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছিল দিল্লি ক্যাপিটালস। বোর্ডের ন্যায়পাল ভার্চ্যুয়াল শুনানি শেষে ম্যাচ রেফারির রায়কে বহাল ঘোষণা করেন।

শুক্রবার চেন্নাইয়ের কাছে গুজরাটের ৩৫ রানের জয়ের ম্যাচে নির্দিষ্ট সময়ে বোলিং শেষ করতে পারেনি গিলের দল। এর আগে ২৭ মার্চ চেন্নাইয়ের বিপক্ষে লিগের প্রথম ম্যাচেও ওভার রেটে পিছিয়ে ছিল গুজরাট। একই ঘটনা দুবার ঘটায় অধিনায়ক গিলকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আর দলটির অন্য খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে ৬ লাখ বা ম্যাচ ফির ২৫ শতাংশ কম (যেটি কম)।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর